নতুন Tecno Megapad 10 লঞ্চ হয়েছে কয়েকটি আন্তর্জাতিক বাজারে। বড় স্ক্রিন এবং শক্তিশালী ফিচারের কারণে এই ট্যাবলেটটি ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে চলেছে। এই ডিভাইসটিতে রয়েছে MediaTek Helio G80 প্রসেসর, 4 GB RAM, এবং সর্বাধিক 256 স্টোরেজ। এছাড়াও এতে দেওয়া হয়েছে 10.1 ইঞ্চির HD+ ডিসপ্লে, 7000 mAh ব্যাটারি, এবং 18 Watt ফাস্ট চার্জিং সাপোর্ট।
ফিচারস ও স্পেসিফিকেশন
Tecno Megapad 10-এর 10.1 ইঞ্চি HD+ (800×1280 pixel) ডিসপ্লে, 450 Nits পিক ব্রাইটনেস এবং 80% Screen to Body ratio দিতে সক্ষম। চোখের আরাম বজায় রাখতে Eye Comfort Mode ও Dark Mode এর সুবিধা রয়েছে। ডিভাইসটি Android 14 ভিত্তিক HiOS Skin সহ এসেছে।
ক্যামেরা সেকশনে, পিছনে রয়েছে 13 Megapixel প্রাইমারি ক্যামেরা এবং LED ফ্ল্যাশ। সামনের দিকে 5 Megapixel ক্যামেরা দেওয়া হয়েছে, যা সেলফি এবং ভিডিও কলে কার্যকরী হবে।
এই ট্যাবলেটে Split Screen ও ShapeFlex Snip ফিচার দেওয়া হয়েছে, যা Screenshot কে বিভিন্ন আকৃতিতে (যেমন গোলাকার বা ত্রিভুজ) কেটে নিতে সাহায্য করে। Dual Stereo স্পিকার এই ডিভাইসের অডিও অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ব্যাটারি ও কানেক্টিভিটি
7,000 mAh ব্যাটারি সহ এই ট্যাবলেট 2.5 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হতে পারে এবং 8 ঘণ্টা পর্যন্ত Video Playback সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, এবং USB Type-C পোর্ট।
রং ও উপলব্ধতা
Tecno Megapad 10 দুটি রঙে লঞ্চ হয়েছে— Champagne Gold ও Space Grey। ট্যাবলেটটির ওজন 447 গ্রাম এবং মাপ 240.7 x 159.5 x 7.35 mm। ট্যাবলেটটির দাম ও উপলব্ধতা শীঘ্রই জানানো হবে।
Tecno Megapad 10 বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক ফিচারের জন্য ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।