মাত্র 13,000 টাকায় Honor –এর স্টাইলিশ ট্যাবলেট! দাম বাড়ার আগেই কিনে নিন

Feature T&L

স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট (Tablet)-এর বাজারেও প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। Honor-এর নতুন Honor Pad X8a ট্যাবলেটটি তার নান্দনিক ডিজাইন, সুলভ মূল্য এবং চমকপ্রদ ফিচারের জন্য ইতিমধ্যে নজর কেড়েছে। মাত্র 12,999 টাকায় পাওয়া এই ট্যাবলেটটি বাজারের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশ আকর্ষণীয়।

ডিজাইন ও ডিসপ্লে

Honor Pad X8a ট্যাবলেটটির Metal Body একে হাল্কা এবং স্টাইলিশ করেছে। মাত্র 500 গ্রাম ওজনের ট্যাবলেটটি হাতে ধরা বেশ সহজ এবং 11 ইঞ্চি FHD ডিসপ্লে যথেষ্ট স্পষ্ট এবং উজ্জ্বল। এর 90 Hz রিফ্রেশ রেট স্ক্রিনকে মসৃণ করে তোলে। যদিও উজ্জ্বল সূর্যের আলোয় স্ক্রিনে সমস্যা হতে পারে, তবে ইনডোর ব্যবহারে এটি একদম নিখুঁত।

সফটওয়্যার ও কাস্টমাইজেশন

Honor Pad X8a-তে রয়েছে MagicOS 8.0 যা Android 14 ভিত্তিক। এতে ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য একাধিক কাস্টমাইজেশন সুবিধা রয়েছে, যা সফটওয়্যার অভিজ্ঞতাকে আরও উন্নত করে। Dual App Mode ব্যবহার করে আপনি একই সাথে দুটি অ্যাপ চালাতে পারবেন, ফলে বড় স্ক্রিনের পুরো সুবিধা পাওয়া যায়। এছাড়াও রয়েছে System Manger যা ক্লিনআপ, অ্যান্টিভাইরাস এবং অ্যাপ লকিং-এর মতো কাজ সহজ করে তোলে।

পারফর্মেন্স ও ব্যাটারি

Snapdragon 680 চিপসেট, GB RAM এবং 128 GB স্টোরেজ যুক্ত এই ট্যাবলেটটি সাধারণ ব্যবহারের জন্য উপযুক্ত। যদিও গেমিং বা মাল্টিটাস্কিং-এর ক্ষেত্রে RAM একটু কম মনে হতে পারে, তবে মুভি দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহারে এটি যথেষ্টই কাজের। 8,300 mAh ব্যাটারি একটি চার্জে একদিনের বেশি চলে। তবে 20 W চার্জিং ক্ষমতায় চার্জ হতে সময় নেয় এবং বক্সে চার্জার নেই

Honor Pad X8a-এর নান্দনিক ডিজাইন, অসাধারণ অডিও কোয়ালিটি, প্রিমিয়াম কভার এবং বৈশিষ্ট্যময় সফটওয়্যার এই দামে এটিকে একটি আকর্ষণীয় পছন্দ করে তুলেছে। যারা একটি কম খরচে ভালো মানের মাল্টিমিডিয়া ট্যাবলেট খুঁজছেন তাদের জন্য এটি একটি সেরা অপশন।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা