উন্নত স্পেসিফিকেশন নিয়ে Google Pixel Laptop আসতে চলেছে বাজারে! চ্যালেঞ্জের মুখে Apple, Microsoft

Feature T&L

টেক দুনিয়ায় নতুন চমক নিয়ে আসতে পারে Google। সংস্থাটি একটি উচ্চমানের Pixel ব্র্যান্ডের ল্যাপটপ (Laptop) তৈরিতে কাজ করছে বলে শোনা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পের জন্য গুগল একটি বিশেষ দল নিযুক্ত করেছে এবং নতুন ডিভাইসটিতে উন্নত হার্ডওয়্যার যুক্ত হতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ল্যাপটপটি ChromeOS এর পরিবর্তে Android অপারেটিং সিস্টেমে চলতে পারে। নতুন Pixel ল্যাপটপটি Apple MacBook Pro এবং Microsoft Surface ল্যাপটপের সঙ্গে টক্কর দেবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, Google সর্বশেষ Pixelbook Go Laptop বাজারে এনেছিল 2019 সালে।

Android Headlines-এর রিপোর্ট অনুযায়ী, Google নতুন একটি প্রিমিয়াম Pixel ল্যাপটপ তৈরির আভাস দিয়েছে। এই ল্যাপটপটি, যার কোডনেম “Snowy”, বাজারে থাকা অন্যান্য উচ্চমানের ল্যাপটপ যেমন MacBook Pro, Dell XPS, Microsoft Surface, এবং Samsung Galaxy Chromebook-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

লিকস অনুসারে, এই Pixel ল্যাপটপটিতে থাকবে প্রিমিয়াম বিল্ড এবং উন্নত স্পেসিফিকেশন। এটি ChromeOS-এ চললেও একটি নতুন ধরনের Desktop Android ভার্সন নিয়ে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, লঞ্চের নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

Google প্রথম Pixel Chromebook বাজারে এনেছিল 2013 সালে। এরপর 2019 সালে Pixelbook Go মডেলটি উন্মোচিত হয়। Pixelbook Go ছিল ChromeOS ভিত্তিক, যেখানে Intel Core M3 এবং Intel Core i7 প্রসেসরের বিকল্প ছিল। 13.3 ইঞ্চি ডিসপ্লেসহ ডিভাইসটি 8 GB বা 16 GB RAM, এবং 64 GB থেকে 256 GB পর্যন্ত স্টোরেজ বিকল্পে পাওয়া যেত।

নতুন Pixel Laptop-এর সম্ভাবনা প্রযুক্তি-প্রেমীদের উত্তেজিত করেছে। Google কি আবারো ল্যাপটপ দুনিয়ায় নিজের অবস্থান শক্ত করতে পারবে? সময়ই দেবে এর উত্তর।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা