Techne And Logos

এবার YouTube-এও করা যাবে Shopping! জোট বাধছে Flipkart ও Myntra-র সাথে

Feature T&L

YouTube সম্প্রতি ভারতে শপিং পরিষেবা চালু করেছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন পথ খুলে দেবে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিষেবা আগেই চালু ছিল। এবার ভারতে Flipkart এবং Myntraর সঙ্গে অংশীদারিত্বে YouTube এই পরিষেবাটি শুরু করল। ক্রিয়েটররা তাদের ভিডিও, লাইভস্ট্রিম এবং Shorts-এ পছন্দের ব্র্যান্ড ট্যাগ করতে পারবেন এবং সেখান থেকেই দর্শকরা সরাসরি সাধের জিনিস কিনতে পারবেন।

কিভাবে কাজ করবে YouTube শপিং?

YouTube -এর এই নতুন উদ্যোগে ভিডিও ক্রিয়েটররা তাদের কনটেন্টে ‘আইটেম’ ট্যাগ করার সুবিধা পাবেন। দর্শকরা ভিডিও থেকে বের না হয়েই আইটেমগুলি ঘাঁটতে এবং কেনাকাটা করতে পারবেন। যদি কেউ Flipkart বা Myntra থেকে ট্যাগ করা লিঙ্কের মাধ্যমে কেনাকাটা করেন, তাহলে সেই ক্রিয়েটর পুরো অর্ডারের উপরে কমিশন পাবেন। প্রতিটি দ্রব্যের জন্য কমিশন রেটও দেখানো হবে এবং একেকটি ভিডিওতে সর্বাধিক 30 টি আইটেম ট্যাগ করা যাবে।

কে যোগ দিতে পারবে?

এই প্রোগ্রামে অংশ নিতে হলে ক্রিয়েটরের চ্যানেলটি YouTube পার্টনার প্রোগ্রামের অংশ হতে হবে এবং ন্যূনতম 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তবে, “Made for Kids” চ্যানেল এবং মিউজিক চ্যানেলগুলিকে এই প্রোগ্রামে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। এছাড়া, যেসব চ্যানেলে Community Guideline Strikes আছে, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে।

কিভাবে সাইন আপ করবেন?

যারা যোগ্য চ্যানেল চালান, তারা YouTube স্টুডিওর মাধ্যমে প্রোগ্রামে সাইন আপ করতে পারবেন।
1. YouTube স্টুডিওতে লগ ইন করুন এবং বাম দিকের মেনু থেকে “Earn” অপশনে যান।
2. “Programs” সেকশনে “Join Now” ক্লিক করুন।
3. শর্তাবলী পড়ে তাতে রাজি থাকলে প্রোগ্রামে যোগ দিন।

ভারতে এই উদ্যোগের মাধ্যমে YouTube কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও আয়ের সুযোগ নিয়ে এসেছে। এখন শুধু বিনোদন নয়, YouTube ভিডিও থেকে কেনাকাটা করাও অনেক সহজ হবে।

এই মুহূর্তে

বিশাল চমক! স্যামসাং আনছে ১৭-ইঞ্চি ফোল্ডেবল ডিভাইস, প্রযুক্তি জগতে তোলপাড়

ভারতে এল Maserati GT2 Stradale: দাম ৫.৭২ কোটি টাকা, ট্র্যাকের রাজা এবার রাস্তায়!

ইসরোর এনভিএস-০৩ উপগ্রহ উৎক্ষেপণ: ন্যাভিক সিস্টেম পেল নতুন শক্তি, দেশীয় নেভিগেশনে যুগান্তকারী পদক্ষেপ

গুগলের প্রজেক্ট সানক্যাচার: মহাকাশে AI মডেলের ঐতিহাসিক সাফল্য, পৃথিবীতে প্রথম বার্তা