চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস! মধ্যমগ্রামে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন করে রেকর্ড গড়ল ভিভা সিটি হসপিটাল

viva city

উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন মাইলফলক রচিত হলো। এতদিন এই ধরণের জটিল চিকিৎসার জন্য শহরতলির বাসিন্দাদের ভরসা করতে হতো কলকাতার বড় বড় হাসপাতালগুলির ওপর। কিন্তু এবার সেই ছবিটাই পাল্টে দিলো মধ্যমগ্রাম। এই শহরের বুকে প্রথমবার সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন (Organ Transplant) করে এক বিরল নজির গড়ল ভিভা সিটি হসপিটাল

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ২২ বছর বয়সী এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গত ৯ নভেম্বর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের দল দ্রুত প্রস্তুতি নিয়ে মাত্র দু’দিনের মধ্যেই, অর্থাৎ গত ১১ নভেম্বর, তাঁর কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) সফলভাবে সম্পন্ন করে।

প্রথম প্রচেষ্টাতেই অসাধারণ সাফল্য

এই কঠিন অস্ত্রোপচারটির নেতৃত্বে ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর, সিইও এবং প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ প্রতীক সেনগুপ্ত। প্রথম প্রচেষ্টাতেই এই অসাধারণ সাফল্যকে তিনি সমগ্র অঞ্চলের চিকিৎসা পরিষেবার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ডাঃ সেনগুপ্ত বলেন, “এই ধরনের জটিল অস্ত্রোপচার আমরা প্রথমবার মধ্যমগ্রাম-এ করলাম, এবং প্রথম প্রচেষ্টাতেই এটি সফল হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এটি আমাদের দলগত কাজ, সূক্ষ্ম পরিকল্পনা এবং পরিবারের আস্থার ফল।”

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন যুবক

অস্ত্রোপচারের পর থেকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন ওই যুবক। তাঁর শারীরিক অবস্থা দ্রুত উন্নতি লাভ করে। অবশেষে, অস্ত্রোপচারের ঠিক ১৫ দিন পর, গত ২৬ নভেম্বর সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় পরিবার এবং হাসপাতাল, উভয়ের মধ্যেই খুশির মেজাজ।

ভিভা সিটি হসপিটাল-এর এই সাফল্য শুধু মধ্যমগ্রাম শহরের জন্যই নয়, বরং সমগ্র উত্তর ২৪ পরগণা জেলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক অত্যন্ত ইতিবাচক অগ্রগতি। এর ফলে ভবিষ্যতে স্থানীয় মানুষজন অত্যাধুনিক এবং জটিল চিকিৎসার জন্য আর দূর-দূরান্তে যেতে বাধ্য হবেন না। এই নজিরবিহীন সাফল্য মফঃস্বল এলাকার স্বাস্থ্য পরিষেবাগুলিকে আরও উন্নত করার ক্ষেত্রে এক নতুন প্রেরণা যোগালো।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ