বর্তমান প্রযুক্তি দুনিয়ায় OpenAI তাদের জনপ্রিয় AI ChatBot ChatGPT-এর জন্য নতুন ফোন নম্বর চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কলের মাধ্যমে সরাসরি ChatBot-এর সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই নম্বরটি Save করে WhatsApp-এ মেসেজ পাঠিয়েও ChatBotটি ব্যবহার করা যাবে। তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অভিনব ফিচার সম্পর্কে।
ফোনে কথা বলার নতুন সুযোগ
বুধবার OpenAI ঘোষণা দিয়েছে যে এখন থেকে ChatGPT-এর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাওয়া যাবে। এ জন্য চালু করা হয়েছে একটি ভ্যানিটি ফোন নম্বর 1-800-ChatGPT (+1-800-242-8478)। এই নম্বরটির বিশেষত্ব হলো এটি সহজে মনে রাখা যায়। ভ্যানিটি নম্বর মূলত কীপ্যাডে থাকা অক্ষরের (যেমন A, B, C-এর জন্য 2) মাধ্যমে তৈরি হয়, যাতে ব্যবহারকারীরা নম্বরটি সহজে মনে রাখতে পারে।
কোথায় কোথায় উপলব্ধ?
এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নম্বরটি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। তবে একটি কিন্তুও আছে এখানে, ব্যবহারকারীরা প্রতি মাসে সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত কল করতে পারবেন। ভবিষ্যতে এই সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে OpenAI।
WhatsApp-এর মাধ্যমে সবার জন্য উপলব্ধ
যারা কানাডা এবং যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তারা এই নম্বরটি WhatsApp-এ সেভ করে মেসেজ পাঠিয়ে ChatGPT ব্যবহার করতে পারবেন। তবে WhatsApp-এর মাধ্যমে শুধুমাত্র Text message সম্ভব। তবে এই প্ল্যাটফর্মে এখনো Search, Canvas, এবং DALL-E-এর মতো ফিচারগুলো থাকছে না।
স্মার্টফোন নয়? তাতেও সমস্যা নেই!
এই প্রযুক্তিটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে শুধুমাত্র স্মার্টফোন নয়, সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারেন। এটি এমন এক বড় পদক্ষেপ, যা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের AI-এর সঙ্গে পরিচিত করতে সাহায্য করবে।
এই উদ্যোগের মূল কারণ
OpenAI এর লক্ষ্য, ChatGPT-কে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করে তোলা। ইতিমধ্যে তারা Microsoft এবং Apple-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে এবং ChatGPT-কে Windows এবং MacOS-এ অন্তর্ভুক্ত করেছে। নতুন এই ফোন ফিচারটি বিশেষত তাদের জন্য উপযোগী, যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত।
OpenAI-এর এই নতুন উদ্যোগ, প্রযুক্তি ব্যবহারের পরিসরকে নতুন এক মাত্রায় নিয়ে যাচ্ছে। ফোন নম্বরের মাধ্যমে ChatGPT-এর মতো একটি শক্তিশালী AI ChatBotকে আরও সহজলভ্য করে, এটি প্রযুক্তি ও মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হবে।