দেশের টেলিকম দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য কায়েম করে নজির গড়ল রিলায়েন্স Jio। বুধবার, নিজেদের ৯তম বর্ষপূর্তিতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে এই টেলিকম সংস্থা। মাত্র নয় বছরেই দেশের ৫০০ মিলিয়ন গ্রাহকের মন জয় করে নিয়েছে Jio। এই সংখ্যাটা এতটাই বিশাল যে, ফ্রান্স, UK এবং USA-এর মিলিত জনসংখ্যার চেয়েও বেশি! আর এই অভাবনীয় সাফল্য উদযাপন করতে Jio নিয়ে এসেছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। নতুন প্ল্যান, বিশেষ ভাউচার এবং আনলিমিটেড ডেটা – সব মিলিয়ে গ্রাহকদের জন্য থাকছে দারুণ চমক।
Jio Rs. 349 Celebration Plan – কী কী থাকছে?
- Unlimited Local ও STD Calls
- প্রতিদিন 100 SMS
- Unlimited 5G Data (5G ইউজারদের জন্য)
- ১২ মাস সময়মতো রিচার্জ করলে ১৩তম মাস একেবারে ফ্রি
রিচার্জ করলেই গ্রাহকরা একসঙ্গে পাবেন—
- JioHotstar এক মাস ফ্রি
- JioSaavn Pro এক মাস ফ্রি
- Zomato Gold তিন মাস ফ্রি
- NetMeds প্রথম ছয় মাস ফ্রি
- Reliance Digital–এ 100% ক্যাশব্যাক
- Ajio Fashion ডিলস
- EaseMyTrip–এ ভ্রমণ সুবিধা
- JioHome–এর ২ মাস ফ্রি ট্রায়াল
Anniversary Weekend Offer (5th – 7th September)
এই সময়ে সব 5G স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন Unlimited 5G Data একেবারে ফ্রি। আর 4G ইউজাররা মাত্র Rs. 39 Add-on Pack রিচার্জ করলেই পাবেন Unlimited 4G Data, যদিও সেখানে প্রতিদিনের জন্য 3GB Limit থাকবে।
Home Customers-এর জন্য বিশেষ অফার
৫ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত মাত্র Rs. 1,200–এ মিলবে দুই মাসের JioHome Connection, যেখানে থাকছে—
- ১,০০০–এর বেশি টিভি চ্যানেল
- 30Mbps Unlimited Data
- ১২টির বেশি OTT Apps–এর সাবস্ক্রিপশন
- Wi-Fi 6 Router
- একটি 4K Set-Top Box
এর সঙ্গে গ্রাহকরা পাবেন Amazon Prime Lite দুই মাস একেবারে বিনামূল্যে, আর Jio Finance–এর মাধ্যমে Jio Gold কিনলে মিলবে ২% অতিরিক্ত ডিজিটাল গোল্ড।
বোঝাই যাচ্ছে, ৯ বছরের এই বিশেষ মুহূর্তকে গ্রাহকদের সঙ্গে উদযাপন করতেই এত বড় অফারের ঝাঁপি খুলেছে Reliance Jio। একদিকে সাশ্রয়ী দাম, অন্যদিকে লোভনীয় ভাউচার আর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা—ভারতের টেলিকম বাজারে আবারও প্রতিদ্বন্দ্বীদের কপালে ভাঁজ ফেলতে চলেছে Jio।