রেশন কার্ডধারীদের জন্য বড়ো খবর! রেশন কার্ড শুধু আপনার এলাকার প্রমান পত্র নয়, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অন্যতম মাধ্যম। তবে সেই রেশন কার্ড সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি সামনে এসেছে। হাতে সময় মাত্র এই মাস। তারপরেই বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। কিন্তু কেন?
এবার থেকে রেশন কার্ড রাখতে হলে অবশ্যই করতে হবে e-KYC (Electronic Know Your Customer), না হলে বন্ধ হয়ে যেতে পারে রেশন সুবিধা! কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামী ৩০ জুন, ২০২৫ তারিখের মধ্যে e-KYC না করলে বাতিল হতে পারে কার্ড, মিলবে না বিনামূল্যে রেশন, এমনকি বন্ধ হয়ে যেতে পারে অন্যান্য সরকারি স্কিমের সুবিধাও।
কেন বাধ্যতামূলক হচ্ছে e-KYC?
সরকারের দাবি, বহু ভুয়ো রেশন কার্ড এখনও ব্যবহৃত হচ্ছে, যার ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। তাই e-KYC বাধ্যতামূলক করে ration distribution system-এ স্বচ্ছতা আনা হচ্ছে। এর মাধ্যমে সত্যিকারের উপভোক্তারাই পাবেন খাদ্যসামগ্রী ও অন্যান্য সুবিধা।
Food and Civil Supplies Ministry জানিয়েছে, এতে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং প্রকৃত উপভোক্তার অধিকার সুরক্ষিত থাকবে।
কীভাবে করবেন e-KYC?
অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই সহজে করা যাবে e-KYC।
অনলাইন প্রক্রিয়া:
১. Mobile App-এর মাধ্যমে (Mera e-KYC App):
- Google Play Store থেকে ‘Mera e-KYC’ অ্যাপ ডাউনলোড করুন।
- Aadhaar নম্বর দিয়ে লগইন করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে, তা দিয়ে ভেরিফাই করুন।
- এরপর Face e-KYC বাটনে ক্লিক করে মুখ স্ক্যান করে প্রক্রিয়া সম্পন্ন করুন।
২. Website-এর মাধ্যমে (nfsa.gov.in):
- NFSA পোর্টাল (www.nfsa.gov.in)-এ যান।
- e-KYC for রেশন কার্ড‘ অপশনে ক্লিক করে উপরের মতোই প্রক্রিয়া অনুসরণ করুন।
অফলাইন প্রক্রিয়া:
- কাছাকাছি Ration দোকান বা Common Service Center (CSC)-এ যান।
- সঙ্গে Aadhaar Card ও রেশন কার্ড রাখুন।
- বায়োমেট্রিক যাচাই (আঙুলের ছাপ বা মুখ স্ক্যান) করিয়ে নিন।
সময়সীমা আর বাড়বে না!
এই e-KYC করার সময়সীমা ইতিমধ্যেই কয়েকবার বাড়ানো হয়েছে। শেষ খবর অনুযায়ী বহু রাজ্যে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সরকার স্পষ্ট করে দিয়েছে, এবার আর ছাড় নয় — এটাই Final Deadline।
- অনেক প্রতারক ভুয়ো ফোন বা মেসেজ করে e-KYC-এর নাম করে ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে।
- কোনও মধ্যস্থতাকারী বা এজেন্টের সাহায্য নেবেন না।
- শুধুমাত্র সরকারি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন।
- যদি সমস্যা হয়, সরাসরি রেশন দোকান বা CSC-তে যান।
e-KYC না করলে শুধু রেশন বন্ধ হবে না, বরং Ayushman Bharat, Mahila Samridhi Yojana, সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প থেকেও আপনি বঞ্চিত হতে পারেন। তাই, আর দেরি না করে আজই এই সহজ প্রক্রিয়াটি সম্পন্ন করুন।