Operation Sindoor: ডিজিটাল নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি! কী করবেন, কী করবেন না জেনে নিন ভালো করে

Feature T&L

Operation Sindoor-এর পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও বিভ্রান্তিকর ছবি নিয়ে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় Ministry of Electronics and Information Technology (MeitY) । শুক্রবার X -এ একটি গুরুত্বপূর্ণ পোস্টে তারা ভারতের নাগরিকদের জন্য কিছু জরুরি ‘Dos and Don’ts’ বা কী করবেন এবং কী করবেন না প্রকাশ করেছে। উদ্দেশ্য একটাই— ডিজিটাল জগতে নিরাপদ থাকা ও ভুল তথ্যের ফাঁদে না পড়া

কী করবেন?

  • অনলাইনে কোনো তথ্য শেয়ার করার আগে ভালোভাবে fact-check করে নিন। না হলে গুজব ছড়িয়ে যেতে পারে।
  • কেউ যদি কোনও সহায়তা চায়, তবে সরকার নির্ধারিত helpline number বা official advisory শেয়ার করুন। এ ধরনের তথ্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অনেক কাজে আসতে পারে।
  • যে কোনও সন্দেহজনক তথ্য দেখে নির্দ্বিধায় রিপোর্ট করুন Press Information Bureau (PIB)-এর fact-checking unit-এ।
  • ভুয়ো বা বিভ্রান্তিকর পোস্ট দেখলে সরাসরি রিপোর্ট করুন হোয়াটসঅ্যাপে +91 8799711259 নম্বরে অথবা ইমেল করুন socialmedia@pib.gov.in-এ।

কী করবেন না?

  • Operation Sindoor সংক্রান্ত সেনার কোনও মুভমেন্ট বা প্রতিরক্ষা বিষয়ক সংবেদনশীল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
  • যাচাই না করে কোনো তথ্য forward বা share করবেন না। তাতে মিথ্যে খবর ভাইরাল হবে ও বিভ্রান্তির সৃষ্টি করবে।
  • এমন কোনও পোস্ট দেবেন না যা সাম্প্রদায়িক অস্থিরতা বা হিংসা ছড়াতে পারে। আইন অনুযায়ী এতে কড়া শাস্তির মুখে পড়তে পারেন।

কী বলছে IT Ministry?

MeitY-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “Critical Online Safety Alert! সর্বদা cyber security precautions মেনে চলুন। অনলাইনে সাবধানে থাকুন, ভুল তথ্যের ফাঁদে পা দেবেন না। দেশকে ভালবাসুন, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।”

তারা আরও বলেছে, বর্তমানে ভুয়ো তথ্য ছড়ানোর জন্য একটা propaganda wave শুরু হয়েছে। সম্প্রতি Doordarshan News-ও এক সতর্কবার্তায় এমন হুঁশিয়ারি দিয়েছে।

ডিজিটাল যুগে দায়িত্ববান নাগরিক হয়ে ওঠার সময় এখন। ভুয়ো তথ্য ঠেকাতে এগিয়ে আসুন, সঠিক তথ্য তুলে ধরুন – দেশ সুরক্ষিত, আপনিও সুরক্ষিত।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple