ভারতেই সুরক্ষিত থাকবে এলন মাস্কের স্টারলিংকের ডাটা, বিদেশে পাঠানো যাবে না ইউজার ট্রাফিক

Starlink

ভারতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এলন মাস্ক-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক যে ডাটা, ট্রাফিক ও অন্যান্য তথ্য সংগ্রহ করবে, সেগুলো শুধুমাত্র ভারতের মধ্যেই সংরক্ষণ করতে হবে—বিদেশের কোনও সার্ভার বা সিস্টেমে মিরর করে রাখা চলবে না। বৃহস্পতিবার রাজ্যসভায় এ তথ্য জানালেন যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ড. পেম্মাসানি চন্দ্র শেখর

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT) ইতিমধ্যেই স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড-কে ইউনিফায়েড লাইসেন্স (UL) দিয়েছে। এই লাইসেন্স মঞ্জুর হয়েছে নির্দিষ্ট শর্ত ও সিকিউরিটি কন্ডিশন মেনে, যার মধ্যে স্পষ্টভাবে বলা আছে—

  • ভারতের ভেতরে আর্থ স্টেশন গেটওয়ে তৈরি করতে হবে।
  • ভারতের ইউজার ট্রাফিক অন্য দেশের কোনও গেটওয়ে দিয়ে রাউট করা যাবে না
  • ভারতীয় ডাটা দেশের বাইরে কপি বা ডিক্রিপ্ট করা যাবে না
  • ইউজার ট্রাফিক বিদেশের কোনও সার্ভারে মিরর করা যাবে না

মন্ত্রী লিখিত ভাবে জানিয়েছেন, স্যাটেলাইট-ভিত্তিক যোগাযোগ পরিষেবা এখন এক উল্লেখযোগ্য ক্ষেত্র, যা শুধু সাশ্রয়ী ইন্টারনেটই নয়, নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে। কারণ এর জন্য প্রয়োজন হবে টেলিকম নেটওয়ার্ক-এর ইনস্টলেশন, অপারেশন ও মেইনটেন্যান্স—যার মধ্যে থাকবে ইউজার টার্মিনাল ইকুইপমেন্টও।

উল্লেখযোগ্য বিষয়, স্টারলিংক চলতি বছরের জুন মাসে ইউনিফায়েড লাইসেন্স পেয়েছে এবং গত মাসে ইন-স্পেস (IN-SPACe) থেকে পাঁচ বছরের জন্য অনুমোদন লাভ করেছে। এখন সংস্থাটিকে সরকারের কাছ থেকে স্পেকট্রাম নিতে হবে এবং পরিষেবার জন্য গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে।

সূত্রের খবর, DoT শিগগিরই ট্রায়াল স্পেকট্রাম দেবে এই আমেরিকান স্পেস ফার্ম-কে, যাতে তারা সিকিউরিটি কমপ্লায়েন্স ডেমো সম্পূর্ণ করতে পারে। সব ঠিক থাকলে, খুব শিগগিরই স্টারলিংক ভারতের গ্রাহকদের জন্য সাশ্রয়ী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করবে।

এই মুহূর্তে

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!

আপনার অনলাইন পরিচয় সুরক্ষিত করুন: ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলার সহজ উপায়