AI নিষিদ্ধ হল সরকারি কর্মচারীদের জন্য! ব্যবহার করা যাবে না ChatGPT, DeepSeek

Feature T&L

গোপন তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ ভারতের অর্থ মন্ত্রণালয়ের ভারতের অর্থ মন্ত্রণালয় সরকারি কাজকর্মে ChatGPT, DeepSeek-এর মতো AI(কৃত্রিম বুদ্ধিমত্তা) টুল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। 29 শে জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারি কম্পিউটারঅফিসিয়াল ডিভাইস থেকে এইসব AI টুল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।

কী রয়েছে বিজ্ঞপ্তিতে?

এই নির্দেশনাটি স্বাক্ষর করেছেন যৌথ সচিব প্রদীপ কুমার সিংহ। এতে বলা হয়েছে, AI-চালিত App বা সফটওয়্যার ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস কম্পিউটারে এসব AI টুল ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই সিদ্ধান্ত অর্থ সচিবের অনুমোদিত এবং এটি ইতিমধ্যেই রাজস্ব বিভাগ, অর্থনৈতিক বিষয়ক বিভাগ, ব্যয় বিভাগ, সরকারি উদ্যোগ বিভাগ (DIPAM), আর্থিক পরিষেবা বিভাগ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

কেন এই নিষেধাজ্ঞা?

অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

১. গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি

ChatGPT, DeepSeek-এর মতো AI মডেল ব্যবহারকারীর ইনপুট এক্সটার্নাল সার্ভারে প্রক্রিয়া করে। অর্থাৎ, যদি কোনো সরকারি কর্মচারী অফিসের গোপন তথ্য এই AI টুলগুলিতে ইনপুট দেন, তবে সেই তথ্য সংরক্ষিত হতে পারে বা তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারে। যেহেতু অর্থ মন্ত্রণালয় নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, আর্থিক পরিকল্পনা ও বাজেট সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে, তাই যেকোনো তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে

২. সরকারী নিয়ন্ত্রণের অভাব

AI টুলগুলি মূলত বেসরকারি সংস্থার মালিকানাধীন এবং ক্লাউড-ভিত্তিক। উদাহরণস্বরূপ, ChatGPT পরিচালনা করে OpenAI নামের একটি বেসরকারি সংস্থা। এর অর্থ, ভারত সরকার সরাসরি এই AI মডেলগুলোর তথ্য ব্যবস্থাপনা ও গোপনীয়তা নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে বিদেশি হ্যাকিং বা সাইবার আক্রমণের ঝুঁকি তৈরি হয়।

৩. তথ্য সুরক্ষা আইন ও নির্দেশিকা

ভারত সরকার 2023 সালে “Digital Personal Data Protection (DPDP) Act” চালু করেছে, যার মূল লক্ষ্য ব্যক্তিগত ও সরকারি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি ডিভাইসে AI টুলের অবাধ ব্যবহারে এই আইন লঙ্ঘিত হতে পারে এবং তথ্য সুরক্ষা নীতিতে ফাঁকফোকর তৈরি হতে পারে।

বিশ্বব্যাপী একই প্রবণতা

শুধু ভারত নয়, অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সরকারি কাজের জন্য AI টুল ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। অনেক বেসরকারি সংস্থাAI টুল ব্যবহারে সীমাবদ্ধতা এনেছে, যাতে কর্মচারীদের মাধ্যমে সংবেদনশীল তথ্য Third Party-র হাতে না চলে যায়

ব্যক্তিগত ডিভাইসে কি ব্যবহার করা যাবে?

বিজ্ঞপ্তিতে অফিসিয়াল ডিভাইসে AI টুল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও, ব্যক্তিগত ডিভাইসে এগুলো ব্যবহার করা যাবে কিনা, সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। তবে এটি স্পষ্ট যে, সরকার এখনো AI-এর প্রতি সাবধানী দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং তথ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে

এই মুহূর্তে, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস কম্পিউটারে AI টুল ব্যবহার না করেই কাজ চালাতে হবে। তবে ভবিষ্যতে সরকার নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য নতুন নীতিমালা তৈরি করতে পারেAI প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাতে এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে আরও কড়া বা শিথিল হতে পারে।

এই মুহূর্তে

ভারতীয় বায়ুসেনার জন্য এমব্রায়ারের KC-390: লকহিডকে চ্যালেঞ্জ জানিয়ে ৩০% খরচ কমানোর দাবি

স্মার্ট গ্লাসের দুনিয়ায় এবার এসার! বাজারে এল নতুন পরিধানযোগ্য প্রযুক্তি

iOS 27 Siri app-এর প্রথম ঝলক: আইফোনে “Search or Ask” ফিচার কীভাবে কাজ করবে?

জুন ২০২৬-এ আসছে ৫টি নজরকাড়া স্মার্টফোন: জেনে নিন কী থাকছে নতুন!