Google তাদের প্রতীক্ষিত Generative AI ভিডিও মডেল Veo চালু করেছে, যা AI-চালিত কন্টেন্ট তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। Google Vertex AI প্ল্যাটফর্মে Veo-র প্রাইভেট প্রিভিউ এখন ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত, যা টেক্সট বা ছবি থেকে 1080p মানের সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে সক্ষম।
Veo এবং এর প্রতিযোগী
Veo-র আনুষ্ঠানিক উন্মোচন হয়েছিল মে মাসে, মাত্র তিন মাস পরেই OpenAI তাদের প্রতিযোগী মডেল Sora-কে বাজারে আনার ঘোষণা করে। তবে Veo বাজারে আসার ক্ষেত্রে Sora-কে পেছনে ফেলে দিয়েছে।
Veo-র বিশেষ বৈশিষ্ট্য, এর দক্ষ ডিটেল মেইনটেনেন্স। যেমন, কোনো কুকুরের ভিডিও তে তার পশমের প্যাটার্ন একদম সঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এই ধরণের নিখুঁত বৈশিষ্ট Veo-কে এগিয়ে রেখেছে।
যদিও Google প্রাইভেট প্রিভিউতে ভিডিওর দৈর্ঘ্য সীমার বিষয়ে কিছু জানায়নি, তবে আগের Demo-তে এক মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের ভিডিও তৈরির সম্ভাবনা দেখানো হয়েছিল।
Imagen 3-এর আপডেট
আরো জানানো হয় যে, Google-এর নতুন Imagen 3, Text-to-Image Generator পরবর্তী সপ্তাহ থেকে Google Cloud গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। Imagen 3-এর আধুনিক ফিচারগুলির মধ্যে রয়েছে প্রম্পট-ভিত্তিক ফটো এডিটিং এবং নির্দিষ্ট ব্র্যান্ডের লোগো, স্টাইল Image-এ যোগ করার সুবিধা।
প্রযুক্তির সীমাবদ্ধতা ও সুরক্ষা
Veo-র প্রযুক্তি যদিও চমকপ্রদ, তবুও এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, একটি কনসার্টের ডেমোতে দেখা যায় যে, একটি চরিত্রের হাত দিয়ে আলো চলে যাচ্ছে, যা ভিডিও রেন্ডারিংয়ে ত্রূটির ইঙ্গিত দেয়।
তবে Google এর নিরাপত্তার দিকেও নজর দিয়েছে। Veo এবং Imagen 3 উভয়ই ক্ষতিকর বা কপিরাইটযুক্ত কন্টেন্ট তৈরি রোধে Built-in-Safe guard নিয়ে এসেছে। এর পাশাপাশি, সমস্ত আউটপুটে DeepMind SynthID প্রযুক্তির ডিজিটাল ওয়াটারমার্ক যোগ করা হয়েছে। এই উদ্যোগ Adobe-এর Content Credentials-এর মতোই।
ব্যবসায়িক ক্ষেত্রে AI-এর প্রভাব
OpenAI-এর Sora এখনো বাজারে আসতে দেরি আছে, সম্ভবত 2024 সালের শেষের দিকে আসতে পারে। Google -এর মতে, Generative AI ব্যবহার করা 86% প্রতিষ্ঠান তাদের Revenue বৃদ্ধি করেছে।
AI-নির্ভর কন্টেন্ট ইতিমধ্যেই বিজ্ঞাপনে ব্যবহার হচ্ছে। উদাহরণস্বরূপ, Coca-Cola-র সাম্প্রতিক হলিডে ক্যাম্পেইনে AI-জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, যা ব্র্যান্ডিং এবং ভিডিও মার্কেটিংয়ের ধারা পরিবর্তন করছে।
Google-এর Veo কেবল একটি AI মডেল নয়, এটি ভবিষ্যতের কন্টেন্ট ক্রিয়েশন এবং Advertisement-এর দিকে একটি বড় পদক্ষেপ। তবে, প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি এর সীমাবদ্ধতাগুলি কাটিয়ে ওঠা এবং নিরাপত্তার বিষয়গুলি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। OpenAI-এর Sora আসার পর প্রতিযোগিতা কেমন জমে ওঠে তা দেখার অপেক্ষা।