পুজোর আগেই ২ লাখ ২০ হাজার চাকরির সুযোগ নিয়ে এলো Flipkart, বাড়তি গুরুত্ব LGBTQIA+ ও মহিলাদের

Flipkart Jobs

সামনেই উৎসবের মরসুম, আর তার ঠিক আগেই দেশের চাকরির বাজারে এক দারুণ খবর নিয়ে হাজির হয়েছে ই-কমার্স জায়ান্ট Flipkart। তারা ঘোষণা করেছে যে, ‘The Big Billion Days’ সেলের আগে ভারতজুড়ে প্রায় ২.২ লক্ষ অতিরিক্ত অস্থায়ী কর্মসংস্থান তৈরি করবে তারা। এর মাধ্যমে একদিকে যেমন উৎসবের মরশুমে চাহিদা মেটানো যাবে, তেমনই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে দেশের হাজার হাজার মানুষের জন্য।

কোন কোন ক্ষেত্রে সুযোগ তৈরি হচ্ছে?

Flipkart জানিয়েছে, এবার কর্মসংস্থানের সবচেয়ে বেশি সুযোগ তৈরি হচ্ছে সাপ্লাই চেইন, লজিস্টিকস ও লাস্ট-মাইল ডেলিভারি সেক্টরে। বিশেষত Tier 2 ও Tier 3 শহরগুলোতে এই নিয়োগ কার্যক্রম আরও বড় আকারে হবে। এখানে কর্মী হিসেবে নিয়োগ করা হবে পিকার, প্যাকার, সর্টার ও ডেলিভারি এক্সিকিউটিভদের

অন্তর্ভুক্তিমূলক নিয়োগে গুরুত্ব

Flipkart-এর দাবি, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ১৫ শতাংশ একেবারে ফ্রেশার। একই সঙ্গে মহিলাদের, PwDs (Persons with Disabilities) এবং LGBTQIA+ সম্প্রদায়ের মানুষদের নিয়োগে গতবারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটছে।

Flipkart-এর CHRO সীমা নায়ার বলেন,
“Big Billion Days আমাদের জন্য কেবল সেল নয়, এটা হলো গতি, বিস্তার আর একসাথে অগ্রগতির উৎসব। আমরা এবার উৎসবের আগে প্রযুক্তি, টেকসই উদ্যোগ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছি।”

নতুন হাব ও প্রশিক্ষণ কর্মসূচি

Flipkart জানিয়েছে, এবার ৬৫০টি নতুন ফেস্টিভ-অনলি ডেলিভারি হাব চালু করা হচ্ছে। এর মধ্যে শিলিগুড়ি, কুণ্ডলী এবং জাখর-এর মতো শহরের পাশাপাশি বহু Tier 2 ও Tier 3 শহর যুক্ত হবে।

শুধু তাই নয়, Flipkart-এর Supply Chain Operations Academy (SCOA) ইতিমধ্যেই হাজার হাজার প্রার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। সংস্থার লক্ষ্য, ২০২৫ সাল শেষ হওয়ার আগে আরও ১০,০০০ জনকে দক্ষ করে তোলা। এর পাশাপাশি ,০০০-এরও বেশি স্নাতক পড়ুয়া ইতিমধ্যেই ডিজিটাল ও ক্লাসরুম ট্রেনিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন অপারেশনে প্রশিক্ষণ পেয়েছেন।

ভারতের ই-কমার্স বাজারে উৎসব মানেই কেনাকাটার ধুম, আর তার সঙ্গে কর্মসংস্থানের নতুন দিগন্ত। Flipkart-এর এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের তরুণ প্রজন্ম, মহিলা কর্মী ও সমাজের বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নতুন ভরসা হয়ে উঠবে।

এই মুহূর্তে

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!