বিশ্ব প্রযুক্তি জগতে ফের নতুন ঝড় তুললেন ইলন মাস্ক। Tesla ও xAI-এর কর্ণধার এবার চালু করলেন একেবারে অভিনব এন্টারপ্রাইজ- Macrohard। নামটা শুনে অনেকেরই হাসি পেতে পারে, কারণ এটি আসলে Microsoft-এর নামকে উল্টে দেওয়া, Micro-Soft → Macro-Hard। তবে নাম নিয়ে যতই মজার ইঙ্গিত থাকুক, মাস্ক জানিয়েছেন— “প্রকল্পটা একেবারেই বাস্তব, আর এর লক্ষ্য Microsoft-এর সফটওয়্যার সাম্রাজ্যকে সরাসরি চ্যালেঞ্জ করা।”
মাস্ক-এর ঘোষণা ও পরিকল্পনা
সম্প্রতি মাস্ক তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছেন যে, xAI এখন দ্রুত লোক নিচ্ছে এই নতুন “purely AI software company”-র জন্য। তাঁর দাবি, যেহেতু Microsoft মূলত সফটওয়্যার নিয়েই কাজ করে, কোনও হার্ডওয়্যার তৈরি করে না, তাই AI দিয়েই তাদের সমগ্র কার্যক্রমকে নকল করা সম্ভব।
মাস্ক লিখেছেন— “এটা যদিও মজার নাম, কিন্তু প্রোজেক্টটা খুবই সিরিয়াস!”
মার্কিন পেটেন্টে Macrohard
আগামী পদক্ষেপও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত ১লা আগস্ট, xAI মার্কিন Patent and Trademark Office-এ Macrohard-এর নামে আবেদন করেছে। পেটেন্ট ফাইলিং-এ উল্লেখ করা হয়েছে বিভিন্ন AI সফটওয়্যার টুলস- যেমন মানুষের মতন করে টেক্সট ও ভয়েস জেনারেশন, AI-ভিত্তিক ভিডিও গেম তৈরি, প্রোগ্রামিং, এক্সিকিউশন ও এন্টারটেইনমেন্ট সলিউশন।
Macrohard-এর AI ক্ষমতা
মাস্ক আরও জানিয়েছেন, এই Macrohard-এ থাকবে একাধিক বিশেষায়িত AI এজেন্ট— যারা আলাদাভাবে কাজ করবে কোডিং, ইমেজ ক্রিয়েশন, ভিডিও প্রসেসিং এবং কনটেন্ট কম্প্রিহেনশনে। তবে এরা আবার একে অপরের সঙ্গে ইন্টার্যাক্ট করে মানুষের মতোই কাজ চালাবে। মাস্ক এটিকে বলেছেন একটি “Macro Challenge”, যেখানে প্রতিযোগিতা হবে ভয়ঙ্কর।
Microsoft-এর সঙ্গে দ্বন্দ্ব
মাস্ক ও সত্য নাদেলা-র (CEO, Microsoft) সম্পর্ক কিন্তু ওঠানামা করেই চলেছে। একদিকে মাস্ক অভিযোগ করেছেন যে OpenAI শুধু লাভের জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং Microsoft ও সেই দিকেই হাত বাড়িয়েছে। অন্যদিকে আবার May 2025-এ মাস্ক-এর Grok 3 AI model কিন্তু Microsoft-এর Azure প্ল্যাটফর্মে চালু হয়েছে।
তবে মাস্ক সরাসরি সতর্ক করেছেন— “OpenAI, Microsoft-কে একদিন গিলে ফেলতে পারে।” আরেকদিকে Nadella বেশ ঠাণ্ডা মাথায় তার জবাব দিয়েছেন। বর্তমানে মাস্ক-এর দাবি, Grok 4 ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে, আর Grok 5 বছরের শেষেই লঞ্চ হবে। অন্যদিকে Microsoft তাদের প্রোডাক্ট লাইনে Copilot, GitHub, Windows-এ OpenAI-এর প্রযুক্তি ঢুকিয়ে চলেছে।
মাস্ক-এর নতুন উদ্যোগ Macrohard নিঃসন্দেহে প্রযুক্তি দুনিয়ায় তোলপাড় ফেলবে। প্রশ্ন একটাই— Macrohard কি সত্যিই Microsoft-এর মতো সফটওয়্যার জায়ান্টকে চ্যালেঞ্জ জানাতে পারবে? নাকি এটি কেবল মাস্ক-এর আরেকটি বিতর্কিত চমক হয়ে থাকবে— সময়ই তার উত্তর দেবে।