স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী করতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এনেছে এক অভূতপূর্ব অফার! মাত্র ₹১ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS, তাও আবার একমাসের জন্য! এই সীমিত সময়ের অফারটির নাম দেওয়া হয়েছে ‘Freedom Offer’ বা ‘আজাদি কা প্ল্যান’, যা পাওয়া যাবে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
কারা এই অফার পাবেন?
এই অফার শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যাঁরা নতুন BSNL SIM কিনবেন এই সময়সীমার মধ্যে, তাঁরাই ₹১ রিচার্জ করেই উপভোগ করতে পারবেন এই সুবিধা। অফারটি ভারতের সব টেলিকম সার্কেলে উপলব্ধ, ফলে দেশের যেকোনো প্রান্তের মানুষই এর সুবিধা নিতে পারবেন।
এই প্ল্যানে রয়েছে-
- ৩০ দিনের আনলিমিটেড কলিং
- প্রতিদিন ২GB হাই-স্পিড ইন্টারনেট
- প্রতিদিন ১০০টি ফ্রি SMS
- অল ইন্ডিয়া রোমিং সুবিধা
অমরনাথ যাত্রীদের জন্য আলাদা যাত্রা SIM
এছাড়াও BSNL সম্প্রতি ঘোষণা করেছে বিশেষ ‘যাত্রা SIM’ প্ল্যান, শুধুমাত্র শ্রী অমরনাথ যাত্রা 2025 যাত্রীদের জন্য। মাত্র ₹১৯৬-এর এই সিমে পাওয়া যাবে ১৫ দিনের জন্য আনলিমিটেড 4G ডেটা ও ভয়েস কল, যাতে তীর্থযাত্রার সময়ও থাকে অবিচ্ছিন্ন কানেকশন।
যাত্রা SIM পাওয়া যাবে—
লক্ষনপুর, পাহলগাম, বালতাল, চন্দ্রকোট, ভগবতী নগর
এই সব স্থানে BSNL-এর কাউন্টার থেকেই KYC সম্পন্ন করে আধার কার্ড ও যাত্রা Slip দেখিয়ে সিম নেওয়া যাবে।
একদিকে মাত্র ₹১-এ আজাদি কা প্ল্যান, অন্যদিকে তীর্থযাত্রীদের জন্য সুরক্ষিত নেটওয়ার্ক— BSNL আবারও প্রমাণ করল তারা দেশের মানুষের কাছে সবচেয়ে সাশ্রয়ী ও বিশ্বাসযোগ্য টেলিকম পরিষেবা দিতে বদ্ধপরিকর।