বিশ্ববিখ্যাত সফটওয়্যার সংস্থা Adobe তাদের জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার Premiere Pro-তে একাধিক নতুন AI-চালিত টুল যোগ করেছে। এবার থেকে ব্যবহারকারীরা Generative Extend এবং Media Intelligence-এর মাধ্যমে ভিডিও এডিটিংকে আরও দক্ষ ও স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। নতুন আপডেটের সাথে ব্যবহারকারীরা ভিডিও ও অডিও ক্লিপের দৈর্ঘ্য বাড়ানো, দ্রুত ফাইল খুঁজে পাওয়া এবং আরও উন্নত এডিটিং অপশন পাবে।
শুধু Premiere Pro-ই নয়, Adobe After Effects এবং Frame.io-তেও একাধিক আপডেট এসেছে, যা ভিডিও এডিটিং-কে আরও উন্নত করবে। আসুন, নতুন ফিচারগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক:
· Adobe Premiere Pro-এর নতুন ফিচার ও আপডেট
1) Generative Extend: ভিডিও ক্লিপের দৈর্ঘ্য বাড়ানো যাবে AI-এর সাহায্যে!
নতুন Generative Extend ফিচারটি Adobe Firefly Video Model দ্বারা চালিত, যা ব্যবহারকারীদের ভিডিও ও অডিও ক্লিপের দৈর্ঘ্য স্বয়ংক্রিয়ভাবে বাড়াতে সাহায্য করবে। ফলে ভিডিও ট্রানজিশন হবে আরও স্মুথ এবং অপ্রয়োজনীয় কাট কমবে।
এই ফিচার 4K রেজোলিউশন ও ভার্টিকাল ভিডিও ফরম্যাট সাপোর্ট করবে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুবিধা।
2) Media Intelligence: ভিডিও খোঁজার ঝামেলা শেষ!
এই ফিচারটি AI-এর মাধ্যমে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এর মধ্যে থাকা অবজেক্ট, লোকেশন ও মেটাডাটা চিহ্নিত করতে পারবে। ফলে ব্যবহারকারীদের আর ম্যানুয়ালি ফাইল খুঁজতে হবে না— কেবলমাত্র কিছু কীওয়ার্ড লিখলেই মনের মতন ফুটেজ পেয়ে যাবেন।
3) AI-Caption Translation: ২৭টি ভাষায় সাবটাইটেল!
নতুন আপডেটে AI Caption Translation যোগ করা হয়েছে, যা ২৭টি ভাষায় স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি করতে পারে। ফলে ভিডিও কন্টেন্টের গ্লোবাল রিচ আরও বাড়বে।
4) Color Management: কালার কারেকশন হবে আরও সহজ!
এই নতুন আপডেট লগ ফরম্যাটে তোলা ফুটেজকে স্বয়ংক্রিয়ভাবে HDR ও SDR ফরম্যাটে কনভার্ট করতে পারে। ফলে কালার কারেকশন আরও দ্রুত ও নিখুঁত হবে।
· After Effects তে কী কী নতুন?
After Effects-এ যুক্ত হয়েছে—
- উন্নত 3D মোশন ডিজাইন টুল
- উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন প্রিভিউ প্লেব্যাক ইঞ্জিন
- HDR মনিটরিং সুবিধা
· কবে থেকে পাওয়া যাবে এই আপডেট?
Adobe ঘোষণা করেছে, Premiere Pro ও After Effects-এর নতুন আপডেট এখনই পাওয়া যাচ্ছে। Premiere Pro-তে Generative Extend ফিচারটি কিছু সময়ের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে।
Adobe-এর নতুন আপডেট লাইভ দেখানো হবে NAB Show 2025-এ!
Adobe-এর এই নতুন AI চালিত ফিচারগুলো ভিডিও এডিটিংকে আরও দ্রুত, স্মার্ট এবং স্বয়ংক্রিয় করতে চলেছে। বিশেষ করে Generative Extend এবং Media Intelligence-এর মাধ্যমে এডিটরদের কাজের গতি বৃদ্ধি পাবে। কনটেন্ট ক্রিয়েটর, ফিল্মমেকার ও ইউটিউবারদের জন্য নিঃসন্দেহে এটি বড় প্রাপ্তি।