WhatsApp, Meta-র জনপ্রিয় Messaging App, সম্প্রতি Google’s Best Multi-Device App Award 2024 জিতেছে। 10 বছরের বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপরিহার্য Appটি বিনামূল্যে এবং বিজ্ঞাপন-মুক্ত পরিষেবা দিয়ে নতুন নতুন ফিচার যোগ করে আরও কার্যকর হয়ে উঠেছে।
আপনি যদি WhatsApp-এর পুরনো ব্যবহারকারী হন বা নতুন ফিচার সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে এই 7টি নতুন বৈশিষ্ট্য অবশ্যই আপনার জন্য।
1. Meta AI সরাসরি WhatsApp-এ
WhatsApp এখন Meta AI-এর উন্নত সুবিধা সরাসরি অ্যাপে যুক্ত করেছে। এর জন্য আলাদা অ্যাপ ডাউনলোড বা সাবস্ক্রিপশন প্রয়োজন নেই। আপনি ছবি তৈরি করা, জোক শোনা, প্রশ্নের উত্তর পাওয়া সহ আরও অনেক কিছু করতে পারবেন।
2. ভিডিও কলে Filter ও Background
WhatsApp-এর ভিডিও কলে এখন Filter ও Custom Background ব্যবহার করে ভিডিও Call-কে আরও মজাদার করা যাবে। Gen Z এবং Gen Alpha-এর জন্য এটি নিঃসন্দেহে এক বড় আকর্ষণ।
3. স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে Voice Message
WhatsApp-এ এখন এমন Disappearing Voice message পাঠানো যায় যা একবার শোনার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
4. ড্রাফট Message-এর সুবিধা
মেসেজ টাইপ করতে গিয়ে আটকে গেলেও চিন্তার কিছু নেই। ড্রাফট ফিচার এখন অসমাপ্ত মেসেজগুলো সংরক্ষণ করে রাখে, যাতে আপনি পরে সহজেই তা সম্পন্ন করতে পারেন।
5. আলাদা Chat List
কাজ, পরিবার, বা বন্ধুদের জন্য আলাদা Chat List তৈরি করে এখন মেসেজ ম্যানেজ করা আরও সহজ।
6. শুধু WhatsApp-এর জন্য আলাদা নম্বর
আপনার ফোনের কন্টাক্ট লিস্টে যোগ না করেই এখন হোয়াটসঅ্যাপে নম্বর সংরক্ষণ করা সম্ভব। এটি অস্থায়ী বা শুধুমাত্র WhatsApp-এর যোগাযোগের জন্য উপযুক্ত।
7. স্ট্যাটাসে Like ও Reshare
এখন আপনি WhatsApp-এর স্ট্যাটাসে Like দিতে ও তা Reshare করতে পারবেন।
এই নতুন ফিচারগুলো WhatsApp-কে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলেছে। এখনই আপনার Appটি আপডেট করুন এবং নতুন ফিচার গুলি উপভোগ করুন।