Vivo আবার নতুন চমক নিয়ে হাজির! সম্প্রতি Vivo Y19 5G লঞ্চের পর এবার সংস্থাটি ভারতের বাজারে আনতে চলেছে Y-Series-এর আরও একটি নতুন স্মার্টফোন, যেটি হতে পারে দেশের সবচেয়ে পাতলা 3D কার্ভড AMOLED ডিসপ্লে-যুক্ত স্মার্টফোন তাও মাত্র ₹15,000 টাকার কমে!
Vivo-র এই নতুন ফোনটি ভারতের মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। এর ডিজাইন হবে নজরকাড়া – মাত্র 7.49mm পুরু, অর্থাৎ এই ফোন হবে অনায়াসে হাতে ধরার মতো স্লিম ও স্টাইলিশ।
কী থাকতে পারে এই নতুন Vivo Y-Series ফোনে?
যদিও এখনও ফোনের অফিসিয়াল নাম বা লঞ্চের তারিখ জানা যায়নি, কিন্তু ফাঁস হওয়া তথ্য বলছে:
- এই স্মার্টফোনে থাকবে 3D কার্ভড AMOLED ডিসপ্লে – যা সাধারণত প্রিমিয়াম ফোনে দেখা যায়।
- পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে: Festive Gold, Freestyle White এবং Nebula Purple।
- বিশেষ করে Freestyle White ভার্সানে থাকবে ইউনিক ডিজাইনের রিয়ার প্যানেল।
Vivo Y19 5G-এর সঙ্গে তুলনা
গত মাসে মে-তে লঞ্চ হওয়া Vivo Y19 5G ইতিমধ্যেই বাজারে জনপ্রিয় হয়েছে। এই ফোনে রয়েছে:
- MediaTek Dimensity 6300 প্রসেসর
- 74-ইঞ্চি HD+ ডিসপ্লে (রিফ্রেশ রেট 90Hz)
- 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ₹10,499
- 13MP + 0.08MP ডুয়াল রিয়ার ক্যামেরা, সামনে 5MP সেলফি ক্যামেরা
- 5,500mAh ব্যাটারি (15W চার্জিং) এবং IP54 রেটিং
নতুন ফোনে কী আরও চমক থাকবে?
যদিও পুরো স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি, তবে মনে করা হচ্ছে, নতুন এই Vivo Y-Series ফোনটি হবে Dimensity চিপসেট ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে, যেটি বাজেট সেগমেন্টে Samsung ও Realme-র ফোনগুলিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।
যারা বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন, কার্ভড AMOLED ডিসপ্লে ও ভালো ব্যাটারি চান, তাঁদের জন্য এই নতুন Vivo Y-Series ফোনটি হতে চলেছে একদম সেরা বিকল্প। আসন্ন পুজোর মরশুমে এই ফোনের অফিশিয়াল ঘোষণা হতে পারে!