ভারতে স্মার্টফোন দৌড়ে শীর্ষে Vivo, পিছিয়ে Xiaomi ও Samsung 

Feature T&L

2024 সালের তৃতীয় ভাগে (3rd quarter) ভারতের স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করল Vivo। Canalys-এর রিপোর্ট অনুযায়ী, চীনা এই ব্র্যান্ড 9.1 মিলিয়ন ইউনিট সরবরাহ করেছে, যা বাজারের 19% দখল করেছে, যেখানে 2023 সালে ছিল 17% শেয়ার। Xiaomi Samsung-কে পেছনে ফেলে Vivo-র এই উত্থান নজরকাড়া।

Xiaomi-কে টপকে Vivo-র সাফল্য 

Xiaomi এবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে। 7.8 মিলিয়ন ইউনিট সরবরাহ করে তাদের বাজার শেয়ার দাঁড়িয়েছে 17%-এ। যদিও সরবরাহে সামান্য বৃদ্ধি হয়েছে, তবে বাজার শেয়ারে 1% পতন লক্ষ্য করা গেছে।

Samsung-এর পতন অব্যাহত

Samsung কিন্তু ধীরে ধীরে বাজারে জমি হারাচ্ছে। 2024 সালের তৃতীয় ভাগে তারা 7.5 মিলিয়ন ইউনিট সরবরাহ করেছে, যা মোট বাজারের 16% দখল করে। 2023 সালের 18% শেয়ার ও 7.9 মিলিয়ন ইউনিটের তুলনায় এই পতন সংস্থার জন্য বড় চিন্তার কারণ।

Oppo-র উত্থান, Realme-র মন্দা

তালিকার পরবর্তী স্থানে OppoRealmeOppo 6.3 মিলিয়ন ইউনিট সরবরাহ করে 13% বাজার দখল করেছে, যা গত বছরের তুলনায় 43% বৃদ্ধি। অন্যদিকে, Realme 5.3 মিলিয়ন ইউনিট সরবরাহ করেছে, যা তাদের 11% শেয়ার দিয়েছে অর্থাৎ 2023 সালের তুলনায় 8% কম সরবরাহ করেছে।

ভারতের স্মার্টফোন বাজারে সামগ্রিকভাবে 9% বৃদ্ধি হয়েছে, মোট সরবরাহ পৌঁছেছে 47.1 মিলিয়ন ইউনিটে। Canalys-এর বিশ্লেষকরা জানিয়েছেন, 2025 সালে বাজারের এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে, বিশেষত কম বাজেটের 5G ফোনের চাহিদা এই বৃদ্ধির মূল চালিকা শক্তি হবে।

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!