Samsung আবারও তাক লাগাল। একেবারে নতুন ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S25 Edge অফিসিয়ালি লঞ্চ হল একটি প্রি-রেকর্ডেড YouTube ভিডিওর মাধ্যমে। আর এই ফোনটা এতটাই পাতলা যে চোখ ফেরাতে পারবেন না— মাত্র 5.8mm! এখন পর্যন্ত তৈরি হওয়া এটিই সবচেয়ে পাতলা Galaxy S Series ফোন।
কিন্তু শুধুই পাতলা নয়, এই ফোনে আছে একগুচ্ছ প্রিমিয়াম ফিচার, যার মধ্যে অন্যতম 200MP প্রাইমারি ক্যামেরা, Gorilla Glass Ceramic 2 দিয়ে প্রোটেক্টেড স্ক্রিন, এবং একেবারে নতুন Snapdragon 8 Elite SoC চিপসেট। সাথে থাকছে Android 15 ভিত্তিক One UI 7 ও Galaxy AI ফিচার।
দাম ও বিক্রির বিবরণ
- বিশ্বব্যাপী Samsung Galaxy S25 Edge-এর pre-order শুরু হয়ে গেছে।
- ফোনটি গ্লোবাল মার্কেটে May 23rd থেকে পাওয়া যাবে।
- দাম শুরু হচ্ছে $1,099.99 (প্রায় ₹94,000) থেকে।
যদিও শোনা যাচ্ছিল যে India-Pakistan টেনশনের কারণে India Launch Event বাতিল হয়েছে, তবে ভারতীয় ক্রেতারা এই ফোনটি কিনতে পারবেন Amazon সহ অন্যান্য অনলাইন আউটলেট থেকে।
| মডেল | গ্লোবাল দাম |
| 256GB | $1,099.99 (₹94,000) |
| 512GB | $1,219.99 (₹1,04,000) |
স্পেসিফিকেশন এক নজরে
- ডিসপ্লে: 6.7-ইঞ্চির AMOLED QHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও 2600nits পিক ব্রাইটনেস। স্ক্রিন সুরক্ষিত Gorilla Glass Ceramic 2 দিয়ে।
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite SoC, যেটা Galaxy S25 সিরিজে ব্যবহৃত হচ্ছে।
- RAM ও Storage: 12GB LPDDR5x RAM, সঙ্গে 256GB বা 512GB UFS 4.0 স্টোরেজ অপশন।
- ক্যামেরা: পিছনে 200MP প্রাইমারি সেন্সর ও 12MP ultrawide সেন্সর (ম্যাক্রো মোড সহ)। সামনে 12MP সেলফি ক্যামেরা।
- ব্যাটারি: 3900mAh ব্যাটারি, 25W ফাস্ট চার্জিং। Samsung জানিয়েছে, 30 মিনিটে 55% চার্জ হতে পারে।
- সফটওয়্যার: Android 15 এবং One UI 7 সাপোর্ট। থাকছে Galaxy AI ফিচার – Drawing Assist আর Audio Eraser।
- বডি ও কানেক্টিভিটি: ওজন 163 গ্রাম, Titanium Alloy Frame, IP68 জল-ধুলো প্রতিরোধী, 5G, Wi-Fi 7, Bluetooth 5.4 সাপোর্ট।
- কালার অপশন: Titanium Jet Black, Titanium Icy Blue, ও Titanium Silver।
ভারতীয় বাজারে কবে আসবে?
ভারতে আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্ট বাতিল হলেও, ফোনটি Amazon India সহ অন্যান্য আউটলেটে পাওয়া যাবে। দাম ভারতীয় বাজারে প্রায় ₹94,000 থেকে শুরু হতে পারে। Galaxy ফোনপ্রেমীদের কাছে এটি হতে চলেছে একটি অত্যন্ত আকর্ষণীয় অপশন।