ভারতীয় বাজারে ফের একবার চমক দিল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung। তাদের জনপ্রিয় Galaxy F সিরিজের নতুন মডেল Galaxy F17 5G লঞ্চ হয়েছে। এই ফোনটি গত বছরের Galaxy F16 5G-এর উত্তরসূরি হিসেবে এসেছে। দেখতে প্রায় আগের মডেলের মতোই লাগলেও, এই নতুন ফোনে বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন আনা হয়েছে, যা একে আরও আধুনিক এবং শক্তিশালী করে তুলেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর প্রসেসরে, যা ফোনটিকে আরও দ্রুতগতির করেছে।
ডিসপ্লে ও ডিজাইন
Galaxy F17 5G-তে থাকছে 6.7-ইঞ্চির FHD+ Infinity-U Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass Victus, যা স্ক্র্যাচ ও ফাটল থেকে রক্ষা করবে। ফোনটির মাপ 164.4 x 77.9 x 7.5 মিমি এবং ওজন মাত্র 192 গ্রাম — আগের চেয়ে আরও স্লিম ও হালকা।
পারফরম্যান্স ও সফটওয়্যার
এই ফোনে রয়েছে শক্তিশালী Exynos 1330 (5nm) চিপসেট এবং Mali-G68 MP2 GPU। এখানে 4GB ও 6GB RAM-এর দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, সঙ্গে 128GB স্টোরেজ, যা microSD কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। হাইব্রিড ডুয়াল সিম স্লট সাপোর্টও থাকছে। ফোনটি চলবে Android 15 ও One UI 7-এ, এবং 6টি OS আপডেট ও 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে সংস্থা।
ক্যামেরা ও ব্যাটারি
পিছনে রয়েছে 50MP OIS মেইন ক্যামেরা, 5MP আলট্রা-ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর। সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেবে 5000mAh ব্যাটারি, যার সঙ্গে রয়েছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।
কানেক্টিভিটি ও অন্যান্য বৈশিষ্ট্য
ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, USB Type-C অডিও, NFC, 5G SA/NSA (N1, N3, N5, N7, N8, N26, N28, N66, N40, N41, N77, N78 ব্যান্ড), Wi-Fi 802.11 ac (2.4GHz/5GHz), Bluetooth 5.3, GPS/GLONASS ইত্যাদি ফিচার থাকছে। ডিভাইসটি IP54 রেটেড, অর্থাৎ ধুলো ও জল প্রতিরোধক।
দাম ও কোথায় পাবেন
Galaxy F17 5G-এর দাম রাখা হয়েছে —
- ₹14,499 (4GB+128GB)
- ₹15,999 (6GB+128GB)
দুটি কালার অপশন — Violet Pop ও Neo Black — এ উপলব্ধ হবে এই ফোন। বিক্রি শুরু হয়েছে ১১ সেপ্টেম্বর থেকেই Samsung.com, রিটেল স্টোর এবং Flipkart-এ। লঞ্চ অফারে থাকছে HDFC Bank ও UPI পেমেন্টে ₹500 ক্যাশব্যাক এবং 6 মাসের পর্যন্ত নো-কস্ট EMI সুবিধা।
এই দামে ও ফিচারে Galaxy F17 5G নিঃসন্দেহে মিড-রেঞ্জ মার্কেটে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।