শোরগোল চরমে! Redmi A4, Redmi Note 14 সিরিজ ও Xiaomi 15 কবে আসছে ভারতে?

Feature T&L

Xiaomi-র ফ্যানদের জন্য সুখবর! চীনে আলোচিত Redmi A4Xiaomi 15 এবার Redmi Note 14 সিরিজ সাথে নিয়ে আসছে ভারতীয় বাজারে। Xiaomi-র ইন্ডিয়া প্রেসিডেন্ট মুরলী কৃষ্ণণ বি. সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তবে এখানেই শেষ নয়, মুরলী কৃষ্ণণ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, যা নিয়ে সংস্থার ভিতেরেই বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। প্রথমেই ফোনগুলোর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন, দামফিচারগুলো দেখে নেওয়া যাক

Redmi A4: সম্ভাব্য লঞ্চ টাইমলাইন, দাম ও ফিচার

  • লঞ্চ: ভারতে নভেম্বর মাসে আসছে Redmi A4
  • ফিচার: এটি দেশের প্রথম Snapdragon 4s Gen 2 ফোন হতে চলেছে। এতে থাকবে 6.7-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে 90 Hz রিফ্রেশ রেট সহ, 5000 mAh ব্যাটারি 18 Watt চার্জিং সাপোর্ট, 50 MP মেইন ক্যামেরা8 MP সেলফি ক্যামেরা। ফোনটি Android 14 ভিত্তিক HyperOS 1.0-এ চলবে।
  • দাম: শোনা যাচ্ছে, ফোনটির দাম 10,000 টাকার নিচে হতে পারে।

Redmi Note 14 সিরিজ: সম্ভাব্য লঞ্চ টাইমলাইন, দাম ও ফিচার

  • লঞ্চ: ডিসেম্বর মাসে ভারতে আসছে Redmi Note 14 সিরিজ, এবং জানুয়ারির ১০-১৫ তারিখের মধ্যে বাজারে পাওয়া যাবে।
  • দাম: চীনে Redmi Note 14 এর প্রাথমিক মডেলের দাম 1199 RMB (প্রায় 14,300 টাকা)। Pro মডেলের দাম শুরু 1499 RMB (প্রায় 17,900 টাকা) থেকে, এবং Pro+ মডেলের দাম 1999 RMB (প্রায় 23,900 টাকা)।
  • ফিচার:
    • Redmi Note 14: MediaTek Dimensity 7025 Ultra চিপসেট, 5110 mAh ব্যাটারি, 45 Watt চার্জিং, এবং Android 14 ভিত্তিক HyperOS
    • Redmi Note 14 Pro: MediaTek Dimensity 7300 Ultra চিপসেট, 50 MP মেইন ক্যামেরা, IP68 সার্টিফিকেশন এবং 5500 mAh ব্যাটারি
    • Redmi Note 14 Pro+: Snapdragon 7s Gen 3 SoC, 6200 mAh ব্যাটারি, এবং 90 Watt চার্জিং

Xiaomi 15: সম্ভাব্য লঞ্চ টাইমলাইন, দাম ও ফিচার

  • লঞ্চ: মার্চ 2025 এর আগে Xiaomi 15 ভারতে আসছে না।
  • দাম: চীনে দাম 4499 CNY (প্রায় 52,994 টাকা)।
  • ফিচার: Snapdragon 8 Elite SoC, 5400 mAh ব্যাটারি, 90 Watt চার্জিং এবং 6.36 ইঞ্চির OLED ডিসপ্লে

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!