Realme সম্প্রতি ঘোষণা করেছে তাদের সর্বশেষ এআই-সমৃদ্ধ ইন্টারফেস, Realme UI 6.0, যা Android 15 ভিত্তিক। কয়েক সপ্তাহ আগে এটির ঘোষণা দেওয়া হয়, আর আজ থেকেই ভারতের ব্যবহারকারীদের জন্য সীমিত সংখ্যায় এটি চালু করা হয়েছে। Realme GT 6 মডেলটি প্রথম আন্তর্জাতিক বাজারে এই আপডেটটি পেতে চলেছে।
যে ব্যবহারকারীরা Realme GT 6 ফোনে এই নতুন আপডেটটি ব্যবহার করতে আগ্রহী, তাদের ফোনের সফটওয়্যার ভার্সন থাকতে হবে RMX3851_14.0.1.614 (EX01)। এরপর, ডেভেলপার মোড চালু করে Software Update Application চ্যানেলের মাধ্যমে Early Access এর জন্য আবেদন করতে হবে, যা UI ভার্সন মেনুতে পাওয়া যাবে।

এই নতুন Realme UI 6.0 ইন্টারফেসে ব্যবহারকারীরা পাবেন “বাটারি স্মুথ ইন্টারঅ্যাকশন”, আরও উন্নত ভিজ্যুয়াল এফেক্ট, ফটো এডিটিং সুবিধা এবং ফ্লোটিং উইন্ডোর মতো নতুন ফিচার। নতুন চার্জিং লিমিট ফিচারটি ব্যাটারি চার্জিং 80% এ থামিয়ে দেবে, যা ব্যাটারির আয়ু বাড়াতে এবং ডিগ্রেডেশন কমাতে সাহায্য করবে।
এছাড়া, খুব শিগগিরই Realme GT 6T, 13 Pro+, 13 Pro, 13+, 12 Pro+ এবং 12 Pro মডেলগুলোতেও এই নতুন আপডেটের জন্য Early Access সুবিধা আসতে পারে বলে কোম্পানিটি জানিয়েছে।
Realme-এর এই আপডেটটি ব্যবহারকারীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা আনবে বলে আশা করা যাচ্ছে।