নতুন স্মার্টফোন রিয়েলমি GT 7 Pro ভারতের বাজারে ২৬ নভেম্বর দুপুর ১২টায় লঞ্চ করতে চলেছে। চীনে এই মাসের শুরুর দিকে এটি প্রথম লঞ্চ হয়েছিল। ভারতে আসন্ন এই মডেলটি চীনের সংস্করণের মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ভারতীয় সংস্করণটি শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে আসবে এবং চীনা মডেলের মতোই ডিজাইন পাবে।
Realme GT 7 Pro ক্যামেরা বৈশিষ্ট্য
Realme GT 7 Pro তে থাকছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা 3x অপটিকাল এবং 120x ডিজিটাল জুম সাপোর্ট করবে। এছাড়া ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে আরও থাকছে 1/1.56 ইঞ্চি 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা।
রিয়েলমি জানিয়েছে, এই ফোনে থাকছে একটি আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, যা IP69 রেটিং যুক্ত ডিভাইস হওয়ায় প্রায় 2 মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত জলের নিচে থাকলেও ঠিকঠাক কাজ করবে। পাশাপাশি, সনিক ওয়াটার-ড্রেইনিং স্পিকার সিস্টেম রয়েছে, যা নিশ্চিত করবে যেনো স্পিকারে কোনো জল জমে না থাকে। এছাড়া ফোনটির ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জলের নিচেও কাজ করবে।
AI Snap Mode ফিচারের মাধ্যমে প্রতি সেকেন্ডে 30টি ইমেজ শট নেয়া যাবে, যার শাটার স্পিড হবে 1/10266 সেকেন্ড, যা দ্রুত গতির বস্তুকে স্বচ্ছভাবে ক্যাপচার করতে সক্ষম।
ভারতের জন্য রিয়েলমি GT 7 Pro তে থাকবে Live Photo ফিচারও। তবে সামনে ক্যামেরা সম্পর্কে কোম্পানি এখনও কিছু জানায়নি, তবে চীনা সংস্করণে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতেও একই ক্যামেরা থাকবে।
রঙের ক্ষেত্রে, Realme GT 7 Pro ভারতে Galaxy Grey ও Mars Design কালারে পাওয়া যাবে এবং অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পাওয়া যাবে।