অপেক্ষার অবসান! Realme GT 7 Pro আসছে AI ফিচার, Snapdragon 8 Elite প্রসেসর নিয়ে

Feature T&L

Realme GT 7 Pro অবশেষে ভারতের বাজারে আসার তারিখ ঘোষণা করেছে। আগামী 26 নভেম্বর দুপুর 12 টায় ফোনটি ভারতের বাজারে উন্মোচন হতে চলেছে। চীনে ফোনটির লঞ্চ ডেট নির্ধারণ করা হয়েছে 4 নভেম্বর। এটি হবে প্রথম স্মার্টফোন যা Qualcom-এর নতুন Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত হবে। সম্প্রতি হাওয়াইতে Snapdragon Summit-এ এই প্রসেসরের উন্মোচন করা হয়েছে।

Realme GT 7 Pro-র সেরা বৈশিষ্ট্য

Realme জানিয়েছে যে GT 7 Pro একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এটি হবে আগের GT 6 মডেলের পরবর্তী সংস্করণ। উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে AI Sketch to Image, AI Motion Deblur প্রযুক্তি, AI টেলিফটো আলট্রা ক্ল্যারিটি এবং AI Game Super Resolution ফিচার।

Realme GT 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ফোনে 6.78 ইঞ্চি স্ক্রিন থাকবে যার রেজোলিউশন হতে পারে 2780 x 1264 pixel, সঙ্গে DCI-P3 রঙের 120% কভারেজ। এছাড়াও, এই ডিসপ্লে ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট করতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, Realme GT 7 Proতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে দুটি 50 Megapixel সেন্সর এবং একটি 8 Megapixel লেন্স থাকতে পারে। সেলফির জন্য থাকবে 16 Megapixel ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট

এই ফোনে 6500 mAh ব্যাটারি থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা 120 Watt তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে।

ভারতের বাজারে এই ফোনের প্রতি আগ্রহ প্রচুর, বিশেষ করে এর শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর এবং অত্যাধুনিক AI প্রযুক্তি সাপোর্টের জন্য।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple