Realme 15T ভারতে আসছে আগস্টে! ফাঁস হলো RAM, স্টোরেজ ও রঙের তথ্য

Feature T&L

Realme ভারতীয় বাজারে আবারো বাজিমাত করতে প্রস্তুত। সংস্থাটি সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই Realme 15 সিরিজ লঞ্চ করবে ভারতে। এই সিরিজে থাকবে Realme 15 এবং Realme 15 Pro। কিন্তু এখানেই শেষ নয় — একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে এই সিরিজে যুক্ত হতে চলেছে আরও একটি চমকপ্রদ মডেল, Realme 15T, যেটি ভারতে লঞ্চ হতে পারে আগামী আগস্ট মাসে।

Realme 15T লঞ্চ টাইমলাইন ও মডেল নাম্বার

টেকসাইট 91Mobiles এর রিপোর্ট অনুযায়ী, Realme 15T ভারতে আগস্ট ২০২৫-এর মধ্যেই লঞ্চ হতে পারে। ফোনটির সম্ভাব্য মডেল নাম্বার হলো RMX5111 IN। সংস্থার তরফে যদিও এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে প্রস্তুতি যে পুরোদমে চলছে, তা বলাই যায়।

রঙ ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

Realme 15T বাজারে আসবে তিনটি স্টোরেজ অপশনে:

  • 8GB + 128GB
  • 8GB + 256GB
  • 12GB + 256GB

আর রঙের ক্ষেত্রে থাকছে স্টাইলিশ তিনটি অপশন:

  • Flowing Silver
  • Silk Blue
  • Suit Titanium

এই ভ্যারিয়েন্টগুলো ফোনটিকে শুধু স্টোরেজেই নয়, লুকেও করবে আকর্ষণীয়।

আগের মডেল Realme 14T 5G-কেমন ছিল?

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এর আগে এপ্রিল মাসে Realme 14T 5G লঞ্চ হয়েছিল ভারতে। তার দাম ছিল:

  • ₹17,999 (8GB + 128GB)
  • ₹19,999 (8GB + 256GB)

এই মডেলটি MediaTek Dimensity 6300 SoC, 6,000mAh ব্যাটারি (45W SuperVOOC চার্জিং), 120Hz AMOLED ডিসপ্লে, এবং IP69 রেটিং সহ এসেছিল। ক্যামেরার দিক থেকেও ছিল 50 MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16 MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি চলত Android 15-ভিত্তিক Realme UI 6-এ এবং নিরাপত্তার জন্য ছিল in-display fingerprint sensor

যদিও Realme 15T-এর বিস্তারিত স্পেসিফিকেশন এখনো প্রকাশ পায়নি, তবে RAM, স্টোরেজ এবং রঙ দেখে স্পষ্ট — এটি একটি মিড-রেঞ্জ প্রিমিয়াম ফোন, যা তরুণ প্রজন্মের মন কাড়বেই। এখন শুধু অপেক্ষা আগস্ট মাসের জন্য!

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!