ভারতে লঞ্চ হল Poco M7 Plus 5G! থাকছে 7000mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা, দাম মাত্র…

Poco M7 Plus 5G

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে আবারও বড়সড় চমক দিল Poco। সংস্থাটি আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল Poco M7 Plus 5G—যেটি মূলত ১৫ হাজার টাকার কম সেগমেন্টে বাজার মাতাতে এসেছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা একবার চার্জে অনেকক্ষণ ব্যবহারযোগ্য হলেও ফোনে বাড়তি ওজন আনবে না বলে দাবি করছে সংস্থাটি।

ডিসপ্লে ও পারফরম্যান্স

Poco M7 Plus 5G-তে রয়েছে একটি বড়সড় 6.9 ইঞ্চি ফুল-HD+ LCD ডিসপ্লে, যেখানে আছে 144Hz রিফ্রেশ রেট আর 288Hz টাচ স্যাম্পলিং। গেমিং থেকে শুরু করে স্ক্রলিং—সব কিছু হবে আরও মসৃণ ও ঝকঝকে।
শক্তি জোগাবে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর, যার সাথে পাবেন সর্বোচ্চ 8GB RAM (ভার্চুয়ালি বাড়িয়ে 16GB পর্যন্ত করা যাবে) এবং Android 15-ভিত্তিক HyperOS 2.0।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কলের জন্য।

ব্যাটারি ও চার্জিং

ব্যাটারির দিক থেকে ফোনটি এক কথায় পাওয়ারহাউস—7000 mAh সিলিকন-কার্বন ব্যাটারি। চার্জ হবে 33W ফাস্ট চার্জিং-এ, আর অন্য ডিভাইস চার্জ দিতে পারবেন 18W রিভার্স তারযুক্ত চার্জিং দিয়ে। এছাড়াও আছে USB-C পোর্ট।

টেকসই ও কানেক্টিভিটি

IP64 রেটিং থাকায় ফোনটি ধুলো ও জলের ছিটা প্রতিরোধে সক্ষম। নিরাপত্তার জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সিঙ্গল স্পিকার, 5G কানেক্টিভিটি, Bluetooth 5.1, আর ইনফ্রারেড পোর্ট।

দাম ও অফার

ভারতে Poco M7 Plus 5G পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে—

  • 6GB RAM + 128GB স্টোরেজ – ₹13,999
  • 8GB RAM + 128GB স্টোরেজ – ₹14,999

বিক্রি শুরু হবে ১৯ আগস্ট দুপুর ১২টা থেকে Flipkart-এ।
লঞ্চ অফারে রয়েছে ₹১,০০০ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (HDFC, SBI, ICICI Bank কার্ডে), অথবা ₹১,০০০ এক্সচেঞ্জ বোনাস। এছাড়া ৩ মাস পর্যন্ত নো-কস্ট EMI সুবিধাও মিলবে।
ফোনটি তিনটি কালারে আসছে—Aqua Blue, Carbon Black এবং Chrome Silver।

এই মুহূর্তে

লেনোভো গুগলবুক ১৫-এর স্পেকস ফাঁস: চড়া দামে আসছে নতুন ল্যাপটপ, ম্যাকবুককে টক্কর দেওয়ার প্রস্তুতি!

আইফোন ১৮-এর উন্মাদনার পর! অক্টোবর ২০২৬-এ অ্যাপলের ৭টি নতুন পণ্যের ঝড় আসছে?

Flipkart Big Billion Days Sale-এর তারিখ ফাঁস! জানুন অফার ও ডিসকাউন্টের খুঁটিনাটি

ভারতে আইফোন ডুও’র দাম ৩ লাখ: আমেরিকার থেকে এত ফারাক কেন?