Xiaomi-এর সাব-ব্র্যান্ড POCO বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিল তাদের নতুন বাজেট স্মার্টফোন নিয়ে। অবশেষে POCO ঘোষণা করল যে তারা তাদের নতুন ফোন POCO C75 25 অক্টোবর লঞ্চ করতে চলেছে। কম বাজেট এই স্মার্টফোনটি দামের পাশাপাশি আকর্ষণীয় ফিচারেও ভরপুর।
POCO C75-এর দাম
POCO-এর মতে, POCO C75 এর বেস মডেল (6GB RAM + 128GB স্টোরেজ) এর দাম হবে প্রায় ₹9100। আর বড় ভেরিয়েন্ট, অর্থাৎ 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম ₹10,800 এর কাছাকাছি থাকবে। ফোনটি ব্ল্যাক, গোল্ড এবং গ্রিন রঙে পাওয়া যাবে। তবে এটি একটি Launch offer Price হতে পারে, এবং ভবিষ্যতে দাম বাড়ানো হতে পারে।
POCO C75-এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.88 ইঞ্চি HD+ LCD স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট
- প্রসেসর: MediaTek Helio G85, 2GHz Clock Speed সহ
- RAM ও স্টোরেজ: 6GB/128GB এবং 8GB/256GB ভেরিয়েন্ট
- ক্যামেরা: 50 MP Dual Camera (প্রধান লেন্স ও 0.08 MP সেকেন্ডারি লেন্স)
- ব্যাটারি: 5160 mAh ব্যাটারি, 18Watt ফাস্ট চার্জিং সাপোর্ট
ডিসপ্লে: POCO C75-এর বিশাল 6.88 ইঞ্চির স্ক্রিন একটি HD+ রেজোলিউশন যুক্ত LCD প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ফলে ভিজ্যুয়াল experience হবে মসৃণ।
প্রসেসর ও সফটওয়্যার: ফোনটি Android 14 ভিত্তিক MIUI ইন্টারফেসে চলবে এবং শক্তিশালী MediaTek Helio G85 প্রসেসর থাকবে।
ক্যামেরা: ছবি তোলার জন্য POCO C75-এ রয়েছে 50 MP Dual Rear ক্যামেরা, যাতে একটি LED ফ্ল্যাশও থাকবে।
ব্যাটারি: দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপের জন্য এতে 5160 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
25 অক্টোবর ফোনটি লঞ্চের পর এর সমস্ত ফিচার এবং অফার সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। বাজেট রেঞ্জে এমন শক্তিশালী ফিচার নিয়ে POCO C75 নিঃসন্দেহে গ্রাহকদের মধ্যে উন্মাদনা বাড়াবে।