প্রযুক্তিপ্রেমীদের জন্য বড় খবর! OnePlus তাদের নতুন ফোল্ডেবল ফোন OnePlus Open-এর জন্য অফিসিয়ালি চালু করল OxygenOS 15। আপডেটটি বর্তমানে ভারতে রোল আউট হয়েছে এবং আগামী সপ্তাহে এটি বিশ্বব্যাপী বাজারে পৌঁছাবে।
OxygenOS 15: কী নতুন থাকছে?
আল্ট্রা অ্যানিমেশন এফেক্টস
OnePlus প্রথমবারের মতো প্যারালাল প্রসেসিং আর্কিটেকচার এনেছে, যা একাধিক অ্যাপ সুইচিংকে দ্রুত এবং মসৃণ করবে। নতুন এনিমেশনগুলো আরও উন্নত এবং স্টেবিলিটি বজায় রাখে।
AI রিটাচ ফিচার
এখন থেকে ক্রপড, দূরের বা নিম্নমানের ছবিগুলিকে আরও পরিষ্কার করতে সাহায্য করবে Enhance Clarity। এছাড়া AI Reflection Eraser-এর মাধ্যমে ঝাপসা ছবি পরিষ্কার ও উজ্জ্বল করা যাবে।
AI নোটস
নতুন AI Writing Suite লেখার কাজ সহজ করবে। Format এবং Clean Up ফিচার তথ্য সংগঠিত এবং অডিও নোট থেকে অপ্রয়োজনীয় শব্দ সরাতে সাহায্য করবে।
লুমিনাস রেন্ডারিং এফেক্টস
নতুন রাউন্ডেড কর্নার ডিজাইন এবং Flux Themes নিয়ে এসেছে, যা ফোনের হোমস্ক্রিন এবং লকস্ক্রিনের কাস্টমাইজেশনে নতুন মাত্রা যোগ করেছে।
ফ্লোটিং উইন্ডো ও স্প্লিট ভিউ
নোটিফিকেশন ব্যানার থেকে সরাসরি ফ্লোটিং উইন্ডো আনতে পারবেন। স্প্লিট ভিউ উইন্ডো এখন রিসাইজ করা সম্ভব।
নোটিফিকেশন এবং কুইক সেটিংস
নোটিফিকেশন ড্রয়ার ও কুইক সেটিংসের জন্য নতুন Split Mode যুক্ত হয়েছে।
ব্যাটারি ও চার্জিং
Charging Limit রিমাইন্ডার যুক্ত হয়েছে, যা ডিভাইস অতিরিক্ত চার্জ হওয়া থেকে রক্ষা করবে।
ডেটা ব্যাকআপের পরামর্শ
ভারত এবং ইউরোপের ব্যবহারকারীরা আগের ভার্সনে ফিরে যেতে চাইলে, ওয়ানপ্লাস একটি গাইড দিয়েছে। তবে এটি ডিভাইসের সমস্ত তথ্য মুছে দেবে, তাই আগে ডেটা ব্যাকআপ নিতে হবে।