₹৫,০০০ ছাড়! এবার আরও সস্তা হল OnePlus Nord CE 4 Lite, জেনে নিন কোথায় পাবেন এই অফার?

Feature T&L

OnePlus Nord CE 4 Lite 5G যাঁরা বাজেটের মধ্যে একটা ফিচার-প্যাকড স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য দুর্দান্ত একটা ডিল এনেছে Amazon। জনপ্রিয় এই ফোনটির ওপর এখন পাওয়া যাচ্ছে ₹৫,০০০ পর্যন্ত ছাড়! ফোনটির আসল দাম ছিল ₹২০,৯৯৯, কিন্তু ডিসকাউন্ট এবং ব্যাংক অফারের পর আপনি এটি কিনতে পারবেন ₹১৬,০০০-এর থেকেও কমে।

কীভাবে পাবেন এই অফার?

প্রথমত, Amazon-এ OnePlus Nord CE 4 Lite 5G-এর ওপর মিলছে ₹৩,০০১ টাকার সরাসরি ছাড়, যার ফলে এর দাম নেমে এসেছে ₹১৭,৯৯৮-এ। এর সঙ্গে, কিছু নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে আরও ₹২,০০০-এর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

এছাড়া, যদি আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তবে আপনার ফোনের অবস্থা ও মডেলের উপর নির্ভর করে ₹১৬,৮৫০ পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুও পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ মূল্য সব ফোনের জন্য প্রযোজ্য নয়।

OnePlus Nord CE 4 Lite 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে একটি বড় 6.6-inch AMOLED FHD+ ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট2100 nits পিক ব্রাইটনেস রয়েছে—যা সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখতে সাহায্য করে।

চিপসেট হিসেবে আছে শক্তিশালী Snapdragon 695 5G, সঙ্গে 8GB RAM ও সর্বোচ্চ 256GB স্টোরেজ পর্যন্ত ভ্যারিয়েন্ট। ফোনটি চলবে Android 14 ভিত্তিক OxygenOS 14-এ, যা ইউজার এক্সপেরিয়েন্সকে আরো স্মার্ট ও স্মুথ করে।

ক্যামেরা ও ব্যাটারি পারফরম্যান্স

ছবির তোলার জন্য রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা2MP ডেপথ সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সামনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য একদম পারফেক্ট।

ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ কার্যকারী। এতে আছে বিশাল 5500mAh ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের জন্য 80W SuperVOOC ফাস্ট চার্জিং—মাত্র কয়েক মিনিটেই ফোন সম্পূর্ণ চার্জ।

যদি আপনি ₹১৬,০০০-র কমে একটা দারুণ ফিচারযুক্ত স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে OnePlus Nord CE 4 Lite 5G কিনে নিতে পারেন। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে Amazon-এ গিয়ে চেক করে নিন এই দুর্দান্ত ডিল!

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple