Nothing সম্প্রতি তাদের নয়া স্মার্টফোন মডেল, Nothing Phone (2a) Plus Community Edition এর ঘোষণা করেছে। Phone (2a) Plus এর মতোই এই সংস্করণটির ডিজাইন ও স্পেসিফিকেশন একই থাকলেও, এতে রয়েছে ব্যবহারকারীদের প্রস্তাবিত কিছু নতুন বৈশিষ্ট্য। ছয় মাস ধরে ৪৭টি দেশ থেকে আসা ৯০০টিরও বেশি প্রস্তাবনার ভিত্তিতে এই মডেলটি তৈরি করা হয়েছে।
ফোনটির পিছনের অংশে সবুজ ফসফোরোসেন্ট উপাদান ব্যবহার করা হয়েছে, যা অন্ধকারে আলোকিত করবে। কোম্পানি জানিয়েছে, ঠিক যেন জোনাকির মতো, এই উজ্জ্বল ফিচারটি শুধু দেখতেই নয়, কার্যকরও হবে। এটি আপনাকে অন্ধকারে ফোনটি খুঁজে পেতে সহায়তা করবে এবং ফোনের উপস্থিতি জানান দেবে।
Nothing Phone (2a) Plus Community Edition-এর সাথে রয়েছে ছয়টি বিশেষ ওয়ালপেপার। ওয়ালপেপারগুলোর মধ্যে দেখা মিলবে তার, পাইপ, মাইক্রোচিপ ও বিভিন্ন উপাদানের, যা একটি স্বচ্ছ আবরণের ভিতর দিয়ে দৃশ্যমান করা হয়েছে।
ফোনের প্যাকেজিংয়ের ডিজাইনে রয়েছে একটি 3D প্রদর্শনী, যা অন্ধকারে ফোনের উজ্জ্বলতাকে প্রতিফলিত করে।
Nothing Phone (2a) Plus Community Edition-এর বৈশিষ্ট্য:
- 6.7 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, 30-120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট
- 3GHz Octa Core MediaTek Dimensity 7350 প্রসেসর, 12GB RAM, 256GB স্টোরেজ
- Android 14 সহ Nothing OS 2.6
- 50MP প্রধান ও 50MP Ultra Wide Camera
- 5000mAh ব্যাটারি, 50W watt charging
দাম 29,999 টাকা ধার্য করা হয়েছে এবং বিশ্বব্যাপী মাত্র 1000 ইউনিট উৎপাদিত হচ্ছে। আগ্রহী গ্রাহকরা 12 নভেম্বর থেকে Flipkart-এ প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।