ভারতীয় স্মার্টফোন বাজারে একের পর এক নতুন ডিভাইস এনে গ্রাহকদের মন জয় করে নিচ্ছে দেশীয় সংস্থা Lava। এবার এই তালিকায় যোগ হলো তাদের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, Lava Yuva Smart 2। যারা প্রথমবার স্মার্টফোন কিনছেন অথবা কম দামে একটি আধুনিক এবং শক্তিশালী ফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই এই ফোনটি বাজারে এনেছে Lava। দুর্দান্ত পারফরম্যান্স, নজরকাড়া ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারির মতো আকর্ষণীয় ফিচার নিয়ে এই ফোনটি সত্যি বাজারের অন্যান্য ফোনের থেকে আলাদা হয়ে উঠেছে।
Lava Yuva Smart 2 – কী কী থাকছে এই স্মার্টফোনে?
- ফোনটিতে রয়েছে 75-ইঞ্চি HD+ ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট, যা ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রল করার অভিজ্ঞতাকে আরও স্মুথ করে তুলবে।
- ব্যাক প্যানেলে থাকছে গ্লাস ফিনিশড ডিজাইন এবং স্টাইলিশ ক্যামেরা মডিউল।
- পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে UNISOC SC9863a অক্টা–কোর প্রসেসর। এর সঙ্গে থাকছে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ।
- ব্যাটারির দিক থেকে ফোনটি এসেছে 5,000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট সহ।
- সফটওয়্যারের ক্ষেত্রে রয়েছে লেটেস্ট Android 15 Go Edition, যেখানে থাকবে ক্লিন ও বাল্ক-ফ্রি এক্সপেরিয়েন্স।
ক্যামেরা সেটআপ
- পিছনে রয়েছে 13MP AI ডুয়াল ক্যামেরা, যেখানে ব্যবহার করা যাবে Portrait, Panorama, HDR, Night, Time Lapse এবং Slow Motion-এর মতো মোড।
- সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা, সেলফি এবং ভিডিও কলের জন্য।
দাম ও রঙের অপশন
ভারতের বাজারে Lava Yuva Smart 2-এর দাম রাখা হয়েছে মাত্র ₹6,099। ফোনটি পাওয়া যাবে দেশের সমস্ত Lava রিটেল স্টোরে। ক্রেতারা বেছে নিতে পারবেন দুটি কালার অপশন—Crystal Blue এবং Crystal Gold।
বিশেষ সুবিধা
ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো Lava Free Service@Home সুবিধা। এর মাধ্যমে ক্রেতারা দেশের যেকোনও জায়গা থেকেই বাড়িতে বসেই আফটার–সেলস সার্ভিস পাবেন।
বাজেট রেঞ্জে ভালো পারফরম্যান্স, বড় ব্যাটারি আর স্টাইলিশ লুক চাইলে নতুন Lava Yuva Smart 2 হতে পারে আপনার জন্য উপযুক্ত চয়েস।