ভারতের স্মার্টফোন মার্কেটে আরও কম দামে AI আনতে চলেছে itel!

Feature T&L

সাশ্রয়ী দামে অত্যাধুনিক AI ফিচার নিয়ে আসছে নতুন স্মার্টফোন। ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে নতুন যুগের সূচনা করতে চলেছে itel! সংস্থাটি আগামী মাসেই বাজারে আনতে চলেছে তাদের AIসক্ষম স্মার্টফোন, যা উন্নত AI, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে।

বিশেষজ্ঞদের মতে, itel-এর এই নতুন স্মার্টফোনটি তার দামের মধ্যে AI পথপ্রদর্শক হবে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, এই ফোনে AI-Driven Generative Capabilities থাকবে, যার মধ্যে Real-Time translation, Text Generation, এবং Advanced Content Discovery-এর মতো অভিনব ফিচার থাকবে— যা সাধারণত বাজেট স্মার্টফোনে দেখা যায় না।

স্টাইল এবং পারফরম্যান্সের মেলবন্ধন!

এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হতে চলেছে এর 7.8mm ultra-slim profile, যা এটিকে বাজারের অন্যতম স্টাইলিশ ফোনের তালিকায় নিয়ে আসবে। প্রিমিয়াম ডিজাইন এবং ব্যবহারিক ফিচারের সমন্বয়ে এটি হবে পারফরম্যান্সের দিক থেকে এক অনন্য ডিভাইস।

শক্তিশালী প্রসেসর ও স্মুথ ডিসপ্লে

এই AI-optimized স্মার্টফোনটি চালিত হবে MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা, যা শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে। এর সঙ্গে থাকবে একটি 120Hz punch-hole display, যা ব্যবহারকারীদের স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ ও আকর্ষণীয় করে তুলবে।

সাশ্রয়ী দামে AI-র নতুন দিগন্ত

বাজেট সেগমেন্টে ক্রমাগত প্রযুক্তির সীমানা প্রসারিত করে চলেছে itel। তাদের এই নতুন উদ্ভাবন ভারতের বাজারে সংস্থাটির অবস্থান আরও মজবুত করবে। অত্যাধুনিক AI ফিচারকে সবার নাগালের মধ্যে আনতে itel প্রতিশ্রুতিবদ্ধ।

এই স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চ ঘিরে ইতিমধ্যেই বিপুল উত্তেজনা তৈরি হয়েছে। এটি বাজেট স্মার্টফোন বাজারে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে এবং বছরের অন্যতম আকর্ষণীয় লঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা