iQOO-এর নতুন সিরিজ iQOO Neo10 ইতিমধ্যে প্রযুক্তি ও গেমিং জগতে বেশ আলোচনা তৈরি করেছে। যদিও iQOO 13 এখনো আন্তর্জাতিকভাবে লঞ্চ হয়নি, তবুও Neo10 সিরিজ চীনে শীঘ্রই আসছে বলে ধারণা করা হচ্ছে। গেমারদের কাছে জনপ্রিয় এই সিরিজে থাকছে iQOO 13-এর SuperComputing Chip Q2।
iQOO Neo10 সিরিজের Super Computing Chip Q2–এর শক্তিশালী পারফরম্যান্স
iQOO-এর Neo সেগমেন্টের ম্যানেজার, জানিয়েছেন Neo10 সিরিজে থাকবে তাদের নিজস্ব ডেভেলপমেন্টের গেমিং চিপ। এই চিপটির Dual-core পারফরম্যান্স iQOO 13-এর SuperComputing Chip Q2-এর মতো শক্তিশালী হবে। এটি দ্বিতীয় প্রজন্মের Q সিরিজের চিপ, যা আরও কার্যকরী এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য তৈরি।
এছাড়া, Neo10 মডেলে Snapdragon 8 Gen 3 SoC এবং Neo10 Pro মডেলে MediaTek Dimensity 9400 SoC থাকবে বলে জানা গেছে। সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন-এ দেখা গেছে, এই সিরিজে 120W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।
SuperComputing Chip চিপের সুবিধাগুলি
Super Computing Chip গেমগুলিতে 144 fps পর্যন্ত ফ্রেম ক্যাপিং এবং Super-resolution ফিচার সক্ষম করে। এতে গেমিং অভিজ্ঞতা আরও উন্নত হয়, যদিও ব্যাটারি ব্যবহারের পরিমাণও বেড়ে যায়।
iQOO Neo10 Pro–এর অন্যান্য ফিচার
Neo10 Pro-এর 6.78 ইঞ্চির 8T LTPO ডিসপ্লে 1.5K রেজোলিউশন ও 144Hz রিফ্রেশ রেটের সাথে আসবে, যা গেমিং এবং ভিজ্যুয়াল পারফরম্যান্সে দারুণ সাড়া দেবে। এছাড়াও, 16GB RAM এবং 512 GB পর্যন্ত Internal Storage সমৃদ্ধ এই ডিভাইসে থাকছে Goodix Ultrasonic Fingerprint সেন্সর এবং 6000 mAh ব্যাটারি, যা 120 W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে যুক্ত থাকবে।