Techne And Logos

iQOO 15 আসছে দারুণ আপগ্রেড নিয়ে, ফাঁস হল লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন!

iQOO 15

iQOO 13-এর সাফল্যের পর এবার বাজারে ধামাকা করার প্রস্তুতিতে Vivo-র সাব-ব্র্যান্ড iQOO। গোপনে কাজ চললেও চীনের এক জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু ফাঁস করেছেন এই ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন ও কিছু হাই-এন্ড ফিচার।

অক্টোবরেই আসছে নতুন ফ্ল্যাগশিপ

ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, iQOO 15 চিনে অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। আরও মজার ব্যাপার হল, এর সঙ্গে iQOO 15 Pro বা iQOO 15 Ultra মডেলও একসঙ্গে আনা হতে পারে। ফোনটিতে থাকবে Samsung AMOLED 2K ডিসপ্লে, যা গেমিং ও মাল্টিমিডিয়া প্রেমীদের জন্য হবে চোখের আরাম।

গেমিং পারফরম্যান্সে ধামাকা

নতুন এই মডেলে থাকবে কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেট, যা আগামী মাসে অফিসিয়ালি ঘোষণা হবে। এর পাশাপাশি থাকছে iQOO-র নিজস্ব ডেভেলপ করা গেমিং চিপ, যা হাই-গ্রাফিক গেমিংয়ে ফ্রেমরেট ও পারফরম্যান্স বাড়িয়ে দেবে।

ক্যামেরায় নতুন চমক

ফোনটিতে থাকছে ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকবে পেরিস্কোপ টেলিফটো সেন্সর ও 3x অপটিক্যাল জুম সাপোর্ট। সেলফির জন্য থাকতে পারে হাই-রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা, আর সিকিউরিটির জন্য থাকছে ইন–ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ব্যাটারি ও চার্জিং

ব্যাটারি সেকশনে iQOO 15 দিচ্ছে বড় সারপ্রাইজ— 7,000mAh ব্যাটারি, সঙ্গে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে দীর্ঘক্ষণ গেমিং বা ভিডিও দেখার পরও চার্জ নিয়ে চিন্তা কমে যাবে।

উল্লেখ্য, iQOO 13 গত বছর অক্টোবর মাসে চিনে ও ডিসেম্বর মাসে ভারতে এসেছিল। এতে ছিল 6.82-ইঞ্চি 2K LTPO AMOLED স্ক্রিন, Snapdragon 8 Elite চিপসেট, Q2 গেমিং চিপ, সর্বোচ্চ 16GB RAM ও 512GB স্টোরেজ। ক্যামেরায় ছিল তিনটি 50MP সেন্সর ও 32MP সেলফি ক্যামেরা, আর ব্যাটারি ছিল 6,000mAh সঙ্গে 120W ফাস্ট চার্জিং। ভারতে এর দাম শুরু হয়েছিল ₹54,999 থেকে (12GB + 256GB ভ্যারিয়েন্ট)।

সব মিলিয়ে, iQOO 15 স্পেসিফিকেশন ও ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এক বড় আপগ্রেড হতে চলেছে। এখন শুধু অফিসিয়াল লঞ্চের অপেক্ষা।

এই মুহূর্তে

S-400-এর ঢাল হিসেবে Pantsir-S1 Air Defence Systems-এর দিকে নজর ভারতের, ড্রোন মোকাবিলায় কম খরচের সমাধান?

Hyundai Bayon-এর অন-রোড প্রাইস: বেঙ্গালুরুতে সর্বাধিক, চণ্ডীগড়ে সর্বনিম্ন!

ভারত মহাসাগরে চিনের ডুবোজাহাজ মোকাবিলায় ভারতীয় নৌসেনার দূরপাল্লার এয়ার-লঞ্চড টর্পেডো কিট তৈরির ভাবনা

৩৫ কোটি টাকা বিনিয়োগে IIT খড়গপুরে তৈরি হচ্ছে ভারতের প্রথম ফিজিক্যাল AI স্কুল!