Apple তাদের বাজেট ফোন iPhone SE 4 আগামী 2025 সালের প্রথম দিকেই লঞ্চ করতে পারে বলে জল্পনা চলছে। সম্প্রতি একটি কেসের ছবি লিক হওয়ার পর, জনপ্রিয় টিপস্টার Jukanlosreve ডিভাইসটির স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দামের ধারণা দিয়েছেন।
iPhone SE 4: সম্ভাব্য স্পেসিফিকেশন
iPhone SE 4-এর সবচেয়ে বড় আপডেট হতে পারে Apple-এর নিজস্ব 5G মডেম, যার কোডনেম “Centauri”। এই মডেম ব্যবহার করলে Apple বাইরের Network সরবরাহকারীদের উপর নির্ভরশীলতা কমবে এবং ডিভাইসের পারফরম্যান্সও উন্নত হবে।
ডিসপ্লের ক্ষেত্রে, SE 4-এ 6.06 ইঞ্চির LTPS OLED প্যানেল থাকতে পারে, যার রেজোলিউশন 2532 x 1170 পিক্সেল এবং সর্বাধিক উজ্জ্বলতা 800 nits। iPhone 14-এর মতোই এতে থাকবে Ceramic Shield, যা ডিভাইসটিকে আরও টেকসই করবে।
পারফরম্যান্স বাড়াতে iPhone SE 4-এ iPhone 16 এবং 16 Plus-এ ব্যবহৃত A18 চিপ থাকতে পারে। এর সাথে 8GB LPDDR5X RAM এবং Apple-এর নতুন AI ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যামেরা এবং ব্যাটারি আপগ্রেড
এই ফোনে পিছনের দিকে 48 MP Sony Exmor IMX904 ক্যামেরা এবং সামনে 12 MP সেলফি ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি ক্ষমতা 3,279 mAh হতে পারে, যা আগের SE 3 মডেলের তুলনায় 62% বেশি।
আধুনিক ফিচার এবং দাম
Face ID, IP68 সার্টিফিকেশন, Qi2 ও MagSafe ওয়্যারলেস চার্জিং (15 Watt পর্যন্ত) এবং 20 Watt পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। লিক অনুযায়ী, iPhone SE 4-এর দাম $499 থেকে $549 মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
এই ফোনটি 2025 সালের মার্চ মাসে অফিসিয়ালি উন্মোচিত হতে পারে। তখনই সব স্পেসিফিকেশন এবং দামের বিষয়ে নিশ্চিত তথ্য জানা যাবে।