Honor আবারও ভারতের স্মার্টফোন বাজারে চমক দিতে আসছে তাদের নতুন স্মার্টফোন Honor X9c 5G নিয়ে, যার আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঠিক হয়েছে ৭ জুলাই। ইতিমধ্যেই এই ফোনটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে এবং ভারতে এটি পাওয়া যাবে Amazon-এর মাধ্যমে।
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর 108 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে রয়েছে ইলেক্ট্রনিক ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন, অর্থাৎ চলন্ত অবস্থাতেও ছবি থাকবে ঝকঝকে। রয়েছে AI Erasing Tool ও Motion Detection Tool, যা ছবি বা ভিডিও থেকে অবাঞ্ছিত বিষয় সহজেই মুছে ফেলতে সাহায্য করে।
Honor X9c 5G-এর অন্যতম বৈশিষ্ট্য এর SGS Drop Resistance সার্টিফিকেশন, অর্থাৎ এটি পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না। সঙ্গে রয়েছে IP65M রেটিং, যা ফোনকে জল ও ধুলোর থেকে সুরক্ষা দেয়। ফোনটি মাত্র 7.98 mm পুরু এবং ওজন মাত্র 189 গ্রাম, যা একে ব্যবহারযোগ্য করে তোলে প্রতিদিনের ব্যবহারের জন্য।
ব্যাটারির দিক থেকেও এটি শক্তিশালী – 6600 mAh ব্যাটারি সহ ফোনটিতে রয়েছে 66 Watt সুপার চার্জ সুবিধা, যা খুব অল্প সময়েই ফোনকে চার্জ করে দিতে পারে। ডুয়াল স্টিরিও স্পিকার থাকার ফলে ফোনের সাউন্ড আউটপুট তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।
ডিসপ্লের দিক থেকে রয়েছে বিশাল 6.78 ইঞ্চির Curved AMOLED স্ক্রিন, যার 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, এবং 4000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস আছে। রয়েছে 3840 Hz PWM Dimming Rate, যা চোখের আরাম বজায় রাখে।
ফোনটি চলবে MagicOS 9.0 অপারেটিং সিস্টেমের মাধ্যমে, যা Android 15-এর উপর ভিত্তি করে তৈরি। এই নতুন OS ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী নিজেকে অপ্টিমাইজ করে নেয়।
পারফরম্যান্সে গতি আনতে ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট, 8GB RAM, এবং 256GB Storage।
ভারতে ফোনটি আসবে দুইটি রঙে – Jade Cyan ও Titanium Black। যদিও দাম এখনো ঘোষণা হয়নি, তা লঞ্চের দিনেই জানা যাবে।
এদিকে, প্রতিদ্বন্দ্বী সংস্থা Vivo-ও পিছিয়ে নেই। তারা আনছে X200 FE এবং X Fold5।
Vivo-র এই দুই স্মার্টফোন ১৪ জুলাই লঞ্চ হবে। ফলে জুলাই মাসে ভারতীয় বাজারে শুরু হতে চলেছে একটি জমজমাট স্মার্টফোন যুদ্ধ!