নজর কেড়েছে Xiaomi-র Magnetic Wireless Charger! শক্তিশালী ম্যাগনেটিক ফিচারে দ্রুত চার্জিংয়ের অভিজ্ঞতা

Feature T&L

নতুন যুগের তারবিহীন চার্জিং নিয়ে এসেছে Xiaomi Magnetic Wireless Charger 30W, যা Xiaomi এবং Apple ডিভাইসের জন্য দ্রুত ও সহজ চার্জিং নিশ্চিত করে। Geekwills-এ মাত্র $35.99 দামে পাওয়া যাচ্ছে এই অত্যাধুনিক চার্জার।

Xiaomi Magnetic Wireless Charger 30W সর্বোচ্চ 30W পাওয়ার আউটপুট দেয়, যা Xiaomi 15 এবং Xiaomi 15 Pro-এর মতো ডিভাইসের জন্য উপযুক্ত। Xiaomi 14 এবং Redmi K60 সিরিজের মতো অন্যান্য Xiaomi ফোনে 10W পর্যন্ত চার্জিং স্পিড পাওয়া যাবে। Apple MagSafe ডিভাইসগুলির জন্য এটি 7.5W আউটপুট নিশ্চিত করে।

চার্জারটির বিশেষ ফিচার হলো automatic magnet adsorption। শক্তিশালী ম্যাগনেট ফোনটিকে চার্জিং চলাকালীন সঠিক অবস্থানে ধরে রাখে, অর্থাৎ ফোনটি চার্জ চলাকালীন সময়ে ব্যবহার করা যেতেই পারে।

MagSafe-সাপোর্টেড iPhone 16, iPhone 15, এবং iPhone 14 সিরিজের জন্য এটি উপযোগী। পাশাপাশি, Xiaomi 15, Xiaomi 14 Pro, Mix Fold সিরিজ, এবং Redmi K60-এর মতো ডিভাইসেও এর কার্যক্ষমতা অপার। যে সকল পরিবারে বিভিন্ন মডেলের স্মার্টফোন ব্যাবহার হয়, তাদের জন্য এটি একটি চমৎকার সমাধান।

নিরাপত্তার জন্য এই চার্জারে রয়েছে FOD ডিটেকশন, ওভারকারেন্ট প্রটেকশন, ওভারভোল্টেজ প্রটেকশন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড প্রোটেকশন

গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ:

  • মডেল: Xiaomi Magnetic 30W Wireless Charger
  • চার্জিং প্রোটোকল: Qi প্রোটোকল
  • আউটপুট লেভেল: 30W / 15W / 10W / 7.5W
  • ইনপুট: 5V-20V⎓3.25A ম্যাক্স
  • ডিভাইস কম্প্যাটিবিলিটি: Xiaomi এবং Apple MagSafe সাপোর্টেড ফোন
  • নিরাপত্তা ফিচার: ওভারকারেন্ট, ওভারভোল্টেজ, FOD ডিটেকশন ইত্যাদি

স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত সুরক্ষার সমন্বয়ে Xiaomi Magnetic Wireless Charger 30W তারবিহীন চার্জিংয়ের জন্য একটি নির্ভরযোগ্য পছন্দ।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে