৫৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ, স্মার্ট ফিচার নিয়ে হাজির OnePlus Nord Buds 3r! আর দাম মাত্র …

OnePlus Nord Buds 3r

যারা কম দামে ভালো True Wireless Stereo (TWS) ইয়ারবাডস খুঁজছিলেন, তাদের জন্য সুখবর! স্মার্টফোন সংস্থা OnePlus তাদের অডিও পোর্টফোলিওকে আরও মজবুত করতে বাজারে নিয়ে এসেছে নতুন OnePlus Nord Buds 3r। মাত্র Rs 1,599-এর এই লঞ্চ অফার প্রাইসে এই ইয়ারবাডসগুলো কম দামের TWS সেগমেন্টে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। লম্বা ব্যাটারি লাইফ, অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং একাধিক স্মার্ট ফিচারের মিশেলে এই ডিভাইসটি সত্যিই নজর কেড়েছে।

ব্যাটারি ব্যাকআপে রেকর্ড

OnePlus Nord Buds 3r-এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর ৫৪ ঘণ্টার মোট প্লে-টাইম— যা এখন পর্যন্ত ওয়ানপ্লাসের TWS সিরিজের মধ্যে সবচেয়ে বেশি। মানে একবার চার্জ করলেই লম্বা জার্নি, অফিসে যাওয়ার সময় বা রাতভর ওয়েব সিরিজ ম্যারাথন— কোনও চিন্তা নেই!
এছাড়াও, এগুলো TÜV Rheinland Battery Health সার্টিফায়েড, ফলে ১,০০০ চার্জিং সাইকেলের পরও ব্যাটারির পারফরম্যান্স একেবারেই কমে যাবে না।

সাথে মিলছে IP55 রেটিং, তাই ধুলো, ঘাম বা হালকা জল ছিটে থেকেও নষ্ট হওয়ার ভয় নেই। অর্থাৎ জিম থেকে শুরু করে আউটডোর ট্রিপ— সব জায়গার জন্যই পারফেক্ট।

অডিও কোয়ালিটিতে নয়া অভিজ্ঞতা

এই ইয়ারবাডসে আছে 12.4mm টাইটেনিয়াম-কোটেড ডাইনামিক ড্রাইভার, যা দিচ্ছে পাওয়ারফুল বেস আর ক্রিস্টাল-ক্লিয়ার সাউন্ড।
শুধু তাই নয়, রয়েছে Sound Master EQ— যেখানে তিনটি প্রি-সেট প্রোফাইল আর কাস্টমাইজেবল ৬-ব্যান্ড ইকুয়ালাইজারের মাধ্যমে নিজের মতো করে টিউন করা যাবে সাউন্ড।

যাঁরা OnePlus স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের জন্য বাড়তি চমক— OnePlus 3D Audio, যা দেয় সিনেম্যাটিক ৩৬০-ডিগ্রি অডিও এক্সপেরিয়েন্স।
কথা বলার সময়ও থাকবে স্পষ্টতা, কারণ এতে আছে ডুয়াল-মাইক AI নয়েস ক্যান্সেলেশন, Beamforming টেকনোলজি আর Anti-Wind Design

অডিও ছাড়াও স্মার্ট ফিচারের ভরপুর

এন্ট্রি-লেভেল ইয়ারবাড হয়েও OnePlus Nord Buds 3r দিচ্ছে একগুচ্ছ স্মার্ট ফিচার—

  • Bluetooth 5.4 আর মাত্র 47ms Low Latency Game Mode (গেমারদের জন্য দারুণ সুবিধা)
  • Dual Device Connection – সহজে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সুইচ
  • Google Fast Pair – অ্যান্ড্রয়েড ফোনে এক টাচে কানেক্ট
  • AI Translation – লাইভ ভাষা অনুবাদের সুবিধা
  • Tap 2 Take – ডাবল-ট্যাপেই ছবি তোলা
  • Aqua Touch Controls – ভিজে হাতেও সহজ কন্ট্রোল
  • Find My Earbuds – হারালে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া সম্ভব
  • এক ট্যাপেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করার সুবিধা।

দাম কত আর পাওয়া যাবে কোথায়?

এই নতুন ইয়ারবাড বাজারে আসছে দুটি রঙে— Aura Blue আর Ash Black

  • অফিসিয়াল দাম: ₹1,799
  • লঞ্চ অফার প্রাইস: ₹1,599
  • সেল শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৫
  • পাওয়া যাবে: in, OnePlus Store App, OnePlus Experience Stores, Amazon, Flipkart, Myntra, Croma, Reliance, Vijay Sales, Bajaj Electronics সহ বিভিন্ন রিটেল পার্টনারদের কাছে।

সব মিলিয়ে, স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত ব্যাটারি, স্মার্ট ফিচার আর বাজেট-ফ্রেন্ডলি দাম – সবকিছুর মেলবন্ধন ঘটিয়ে OnePlus Nord Buds 3r নিঃসন্দেহে বাজেট TWS সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করতে চলেছে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে