আয়নার সামনে দাঁড়ালেই মিলবে হেলথ রিপোর্ট! CES 2026-এ চমক দেখাল NuraLogix-এর ‘স্মার্ট মিরর’

Longevity Mirror

কল্পনা করুন তো, সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য আয়নার সামনে দাঁড়ালেন। আর ওমনি আয়না আপনাকে বলে দিল, বস, আজ আপনার প্রেশারটা একটু বেশি, সাবধানে থাকবেন!” এটা কি কোনো সাইন্স ফিকশন সিনেমার দৃশ্য মনে হচ্ছে? একদম না! লাস ভেগাসে আয়োজিত Consumer Electronics Show 2026 (CES 2026)-এ ঠিক এমনই এক অবিশ্বাস্য প্রযুক্তি সামনে এসেছে, যা দেখে টেক দুনিয়া রীতিমতো অবাক।

ডিজিটাল হেলথ টেক কোম্পানি NuraLogix নিয়ে এসেছে তাদের নতুন মাস্টারপিস—’Longevity Mirror‘। এটি দেখতে সাধারণ আয়নার মতো হলেও কাজে কিন্তু পুরোদস্তুর ডাক্তার। চলুন জেনে নিই, কীভাবে কাজ করে এই জাদুকরী আয়না।

৩০ সেকেন্ডেই ফুল বডি চেকআপ!

কোম্পানির দাবি, এই স্মার্ট মিররটি মাত্র 30 সেকেন্ড সময় নেয়। আপনি শুধু এর সামনে দাঁড়াবেন, আর এটি আপনার মুখের একটি ছোট ভিডিও স্ক্যান করে নেবে। এর পেছনে কাজ করছে কোম্পানির নিজস্ব পেটেন্ট করা প্রযুক্তি, যার নাম ‘Transdermal Optical Imaging‘।

এই প্রযুক্তিটি আপনার মুখের চামড়ার নিচ দিয়ে রক্তপ্রবাহের গতিবিধি এবং অন্যান্য শারীরিক লক্ষণ বিশ্লেষণ করে। চোখের পলকে এটি আপনাকে জানিয়ে দেবে আপনার হার্ট রেট, ব্লাড প্রেশার, স্ট্রেস লেভেল এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

আগের থেকে কোথায় আলাদা?

যারা টেকনোলজির খবর রাখেন, তারা হয়তো জানেন যে গত বছর অর্থাৎ CES 2025-এ NuraLogix দেখিয়েছিল ‘Anura Magic Mirror‘। কিন্তু সেটি মূলত বাণিজ্যিক ব্যবহারের জন্য ছিল এবং সাধারণ মানুষের কেনার জন্য বাজারে আসেনি। তবে এবারের সুখবর হলো, নতুন এই Longevity Mirror খুব শীঘ্রই সাধারণ কাস্টমারদের জন্য বাজারে আসছে। অর্থাৎ, এবার ডাক্তারখানা আপনার বেডরুমেই!

আপনার পার্সোনাল হেলথ কোচ

শুধু রোগ ধরা নয়, এই আয়নায় রয়েছে এক বুদ্ধিমান AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাসিস্ট্যান্ট। এটি আপনার পাওয়া ডেটা বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে।

  • রাতে ঘুম ভালো হয়নি? আয়না আপনাকে ঘুমের টিপস দেবে।
  • খুব স্ট্রেস যাচ্ছে? কীভাবে রিল্যাক্স করবেন, তার গাইডলাইন দেবে।
  • ফিটনেস দরকার? এটি আপনাকে ব্যায়ামের পরামর্শও দেবে।

সবকিছুই বুঝিয়ে বলবে একদম সহজ ভাষায়। যারা নিজের শরীর নিয়ে সচেতন কিন্তু সময়ের অভাবে নিয়মিত চেকআপ করাতে পারেন না, তাদের জন্য এটি আশীর্বাদ হতে চলেছে।

NuraLogix দাবি করছে, এই প্রযুক্তি ভবিষ্যতে স্বাস্থ্যসেবার ভোল বদলে দেবে। ছোটখাটো সমস্যার জন্য আর ডাক্তারের চেম্বারে লাইন দিতে হবে না। CES 2026-এর এই উদ্ভাবন প্রমাণ করে দিল যে প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করে দিতে পারে।

এই মুহূর্তে

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে

ভারতে ভিনফাস্ট VF MPV 7 লঞ্চ হল: দাম ২৪.৪৯ লক্ষ টাকা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদায় আইএসআই-এর জঙ্গি তৎপরতার আশঙ্কা, উত্তর-পূর্ব ভারতেও প্রভাব পড়তে পারে

স্ট্যানফোর্ড রিপোর্ট: আমেরিকা ও চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবধান প্রায় শূন্যে নেমে এল!