ভারতের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড boAt 24 ফেব্রুয়ারি, 2025-এ নতুন দুটি বাজেট স্মার্টওয়াচ (Smartwatch) Ultima Prime এবং Ultima Ember লঞ্চ করেছে। মাত্র ₹1,899 মূল্যের এই ঘড়িগুলি উন্নত AMOLED ডিসপ্লে, Bluetooth Calling, Fitness Tracking এবং দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে এসেছে। চলুন জেনে নিই, কোন ঘড়িতে কী কী থাকছে!
boAt Ultima Prime-এর ফিচারসমূহ:
- 43-ইঞ্চি AMOLED Always-On Display (466×466 রেজোলিউশন, 700 nits ব্রাইটনেস)
- Bluetooth Calling (20টি কনট্যাক্ট সেভ করার সুবিধা)
- Wake Gesture – হাত তুললেই নোটিফিকেশন দেখা যাবে
- 3-5 দিন ব্যাটারি লাইফ (কলিং চালু থাকলে)
- 100+ স্পোর্টস মোড ও স্বাস্থ্য মনিটরিং ফিচার
- IP68 রেটিং – ধুলো ও জলরোধী
- স্টেপ কাউন্টিং, ক্যালরি ট্র্যাকিং, জল পান করার রিমাইন্ডার
- অতিরিক্ত টুলস – ক্যালকুলেটর, গেমস, আবহাওয়ার আপডেট ইত্যাদি
boAt Ultima Ember-এর ফিচারসমূহ:
- 96-ইঞ্চি AMOLED Always-On Display (368×448 রেজোলিউশন, 800 nits ব্রাইটনেস)
- Bluetooth Calling (২০টি কনট্যাক্ট সেভ করার সুবিধা)
- 15 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ (কলিং চালু থাকলে 3-5 দিন)
- হৃদস্পন্দন, SpO2, ঘুম, স্ট্রেস মনিটরিং ও 100+ স্পোর্টস মোড
- ক্যামেরা/মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম, টাইমার ও Emergency SOS
Ultima Prime ও Ultima Ember-এর পার্থক্য কোথায়?
- Ultima Ember-এর স্ক্রিন বড়ো ও বেশি উজ্জ্বল (96-inch, 800 nits), কিন্তু Ultima Prime-এর রেজোলিউশন বেশি ভালো (466×466)।
- Ember-এ 15 দিনের ব্যাটারি ব্যাকআপ, যেখানে Prime-এ ব্যাটারি কিছুটা কম।
- Prime-এ আছে Wake Gesture, যা Ember-এ নেই।
দাম ও কোথায় কিনবেন?
দুটি স্মার্টওয়াচই boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট, Amazon.in, Flipkart এবং রিটেইল স্টোরে পাওয়া যাবে। ₹1,899 দামে ছয়টি ভিন্ন রঙে উপলব্ধ এই স্মার্টওয়াচগুলি আপনার বাজেটের মধ্যে সেরা চয়েস হতে পারে!