২৩ মিনিটে পাক ঘাঁটি ধ্বংস! ‘অপারেশন সিন্দুর’-এ জয়ী বায়ুসেনার Electronic Warfare Tech

Feature T&L

ভারতের আকাশপথ যে অদৃশ্য আর অজেয়, তা আবারও প্রমাণ করল Indian Air Force (IAF)। সাহস, কৌশল আর প্রযুক্তির মিশেলে মাত্র ২৩ মিনিটে পাক মাটিতে ঝড় তুলল ভারতের অপারেশন সিন্দুর, যেখানে ধ্বংস হয়েছে PakistanPoK-র ৯টি সন্ত্রাসবাদীদের ঘাঁটি আর দুর্বল চিনা প্রতিরক্ষা ব্যবস্থা

নিখুঁত কৌশলে বদলা

৭-১০ মে চলা এই অভিযান ছিল ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁও-এ নিরীহ ২৬ জনের উপর সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেই বর্বর হামলার পর এবার জবাব দিল ভারত—নিঃশব্দে, নিখুঁতভাবে।

প্রযুক্তির জয়গান

IAF ব্যবহার করল অত্যাধুনিক Electronic Warfare Tech, যার জেরে Pakistan Air Defence System সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে ছিল চিনা রাডার, মিসাইল লঞ্চার, এবং বিমানঘাঁটি—সব ব্যর্থ হয় ভারতীয় প্রযুক্তির সামনে।

বিশেষ করে Nur KhanRahim Yar Khan-এর মতো বিমানঘাঁটিতে হামলা চালিয়ে বহু High Value Target-কে ধ্বংস করে দেয় IAF

Atmanirbhar Bharat-এর সাফল্য

এই অভিযান প্রমাণ করেছে, ভারত এখন প্রযুক্তিতে স্বনির্ভর। IAF-এর ব্যবহার করা অনেক সিস্টেম দেশীয় প্রযুক্তিতে তৈরি। পাকিস্তান পাল্টা হামলায় চিনা PL-15 মিসাইলতুর্কি ড্রোন (UAV) ছাড়লেও ভারতের Multi-Layered Defence System তাদের আটকে দেয়।

বিশেষত S-400 সিস্টেমের সাহায্যে ৫০টিরও বেশি ড্রোন, যার মধ্যে বেশ কয়েকটি Stealth Drone ছিল, সেগুলিকে ধ্বংস করা হয়।

সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার, ফাঁস পাকিস্তান

পাকিস্তান দাবি করে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আদমপুর এয়ার বেসে গিয়ে সেনাদের শুভেচ্ছা জানান এবং S-400-এর সামনে দাঁড়িয়ে শক্ত বার্তা দেন গোটা বিশ্বকে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

এই ঘটনার পর তুরস্কআজারবাইজান পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ভারতে চলছে তাদের বয়কটের ডাক। পাশাপাশি, চিনা অস্ত্রের ব্যর্থতা বিশ্ব মঞ্চে প্রশ্ন তুলেছে—”চিনা প্রযুক্তি কি আদৌ বিশ্বাসযোগ্য?”

একটিও ভারতীয় বিমান ক্ষতিগ্রস্ত হয়নি, একজনও সেনা আহত হননি। এত নিখুঁত পরিকল্পনা, এত দ্রুত অপারেশন এবং একাধিক High Value Target ধ্বংস—বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকেরা ভারতের প্রশংসায় পঞ্চমুখ।

অপারেশন সিন্দুর ভারতের সামরিক ইতিহাসে এক সোনার অধ্যায়। এ কেবল প্রতিশোধ নয়, বরং প্রযুক্তির জয়গান, সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা, আর ভারতের আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছে।

আজ প্রতিটি ভারতীয়ের কণ্ঠে একই কথা – “আমাদের আকাশ সুরক্ষিত, কারণ Indian Air Force জেগে আছে।”

এই মুহূর্তে

এবার হোয়াটসঅ্যাপ ওয়েবেও মিলবে ভয়েস ও ভিডিও কল! মোবাইল অ্যাপের সব সুবিধা ব্রাউজারে

আসছে Oppo A7-series! লঞ্চের আগেই ফাঁস হল সম্পূর্ণ স্পেসিফিকেশন

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?