ভারতে শীঘ্রই আসছে Volkswagen Tera SUV

Feature T&L

Volkswagen India তাদের আসন্ন SUV-এর নাম ঘোষণা করেছে। Skoda Kylaq-এর প্ল্যাটফর্ম ও ইঞ্জিন ব্যবহার করে এটি তৈরি করা হচ্ছে, আর নাম দেওয়া হয়েছে Volkswagen Tera। আগামী বছর এই সাব-কমপ্যাক্ট SUVটি প্রথমে ব্রাজিল এবং পরে ভারতে লঞ্চ হবে।

Volkswagen Tera-এর সরাসরি প্রতিদ্বন্দ্বীতা হবে ভারতীয় বাজারের অন্যান্য জনপ্রিয় SUV মডেলগুলির সঙ্গে, যেমন Maruti Suzuki Brezza, Hyundai Venue, Tata Nexon, Mahindra XUV 3X0, Kia Syros, এবং Skoda Kylaq। তবে Tera-এর ডিজাইনে থাকবে কিছু আলাদা বৈশিষ্ট্য – নতুন ফ্রন্ট গ্রিল, বাম্পার, হেডল্যাম্প এবং টেলগেট।

Volkswagen ও Skoda এর আগে Kushaq & Taigun এবং Slavia & Virtus-এর মত মডেল এক সঙ্গে করেছে, তাই এ ধরণের সমন্বয় এই দুই ব্র্যান্ডের জন্য নতুন নয়।

Volkswagen Tera-তে থাকছে প্রিমিয়াম ফিচারের বহর, যেমন অত্যাধুনিক টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেকনোলজি, মাল্টিপল ড্রাইভ মোড, ও উচ্চমানের সাউন্ড সিস্টেম। নিরাপত্তার ক্ষেত্রেও থাকবে উন্নত মানের ব্যবস্থা, যেখানে পুরো ভ্যারিয়েন্ট লাইনে ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসাবে থাকবে।

Volkswagen এর 2,276 কোটি টাকার ‘India 2.5’ প্রকল্পের অধীনে এই Tera SUVটি বাজারে আনছে, যা উৎপাদন ক্ষমতা সর্বাধিক করার দিকে লক্ষ্য রাখছে।

Volkswagen Tera-এর হুডের নিচে থাকবে 1.2 লিটার TSI পেট্রোল ইঞ্জিন, যা 115 bhp পাওয়ার দিতে সক্ষম যা শহর এবং হাইওয়েতে মসৃণভাবে চলার জন্য পর্যাপ্ত।

Volkswagen এর আগের সাব-কমপ্যাক্ট মডেল, Ameo, সফলতা অর্জন করতে না পারলেও, এবার Tera নিয়ে তারা সাবধানে এগোচ্ছে। এছাড়া, ভারতে তাদের EV পরিকল্পনা আপাতত স্থগিত রেখে SUV বিভাগে মনোযোগ দিচ্ছে, যেখানে বর্তমানে তারা Virtus, Taigun এবং Tiguan মডেল বিক্রি করছে। এ ছাড়া, তাদের প্রথম বৈদ্যুতিক SUV, ID.4, অফিসিয়াল ওয়েবসাইটে ‘Coming Soon’ হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ