ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা Tata Motors আবারও বাজিমাত করতে চলেছে তাদের নতুন ফেসলিফ্ট মডেল Tata Altroz নিয়ে। ২০২০ সালে প্রথমবার বাজারে এসেছিল এই গাড়ি, এবার সেটিই আসছে নতুন রূপে, আধুনিক ফিচার আর উন্নত সেফটি ফিচারস নিয়ে। ৯ মে সামনে আসবে এর পূর্ণাঙ্গ ডিজাইন আর ২২ মে থেকে শুরু হবে বিক্রি—প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে ফের উত্তেজনা বাড়াতে প্রস্তুত Tata।
নতুন ডিজাইনের ছোঁয়া
প্রকাশিত টিজারে স্পষ্ট হয়েছে, Altroz Facelift-এর ডিজাইনে বেশ কিছু নজরকাড়া পরিবর্তন এসেছে। সামনে থাকছে Split LED Headlamp আর Integrated DRL, যা গাড়িকে আরও শার্প ও আধুনিক চেহারা দেবে। সঙ্গে নতুন 3D Front Grille, যা Tata-র নতুন ডিজাইনকে তুলে ধরছে।
প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে Flush Door Handle—যার মধ্যে রয়েছে Request Sensor, যা এই সেগমেন্টে এক দারুণ সংযোজন। নতুন Alloy Wheel, সামান্য রিয়ার ডিজাইন পরিবর্তন এবং সম্ভবত Connected LED Taillight গাড়ির চেহারায় আধুনিকতার ছোঁয়া দেবে।
এই নতুন ডিজাইনের কারণে Altroz এখন Nexon, Curvv ও Harrier-এর মতো Tata-র অন্যান্য প্রিমিয়াম মডেলের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আরও স্মার্ট ইন্টেরিওর
গাড়ির ভিতরের দিকেও এসেছে বেশ কিছু উন্নয়ন। টিজারে দেখা গেছে নতুন Beige Upholstery, যা ইন্টিরিয়রকে আরও প্রিমিয়াম ফিল দেবে। আপডেট হওয়া Dashboard, নতুন ফিচারের আভাস দিচ্ছে।
প্রত্যাশিত ফিচারগুলির মধ্যে থাকছে:
- 10.25-inch Touchscreen Infotainment System – সাপোর্ট করবে Wireless Android Auto আর Apple CarPlay
- 10.25-inch Digital Driver Display – আগে শুধু Altroz Racer-এ ছিল
- Ventilated Front Seats – গরমকালে আরাম বাড়াবে
- Electric Sunroof, 360° Camera, আর 8-Speaker Harman Sound System
- নতুন Two-Spoke Steering Wheel ও Touch-and-Toggle Panel ক্লাইমেট কন্ট্রোলের জন্য
- নিরাপত্তার জন্য থাকছে 6 Airbags স্ট্যান্ডার্ড হিসেবে
শোনা যাচ্ছে, এই গাড়িতে থাকতে পারে ADAS (Advanced Driver Assistance System)—যা এই সেগমেন্টে একটি বড় চমক হতে পারে।
ইঞ্জিনে তেমন বদল নেই
যান্ত্রিক দিক থেকে Altroz Facelift পুরনো ইঞ্জিনই বজায় রাখছে:
- 1.2L Naturally Aspirated Petrol (86 HP)
- 1.2L Turbo Petrol (120 HP – শুধুমাত্র Altroz Racer-এ)
- 1.5L Diesel (90 HP)
- 1.2L CNG (73.5 HP)
গিয়ারবক্স অপশন হিসেবে থাকছে 5-Speed Manual এবং 6-Speed DCT Automatic। উল্লেখযোগ্যভাবে, Altroz-ই এই সেগমেন্টের একমাত্র গাড়ি যা Petrol, Diesel, এবং CNG—তিনটি অপশনেই উপলব্ধ।
দাম ও প্রতিযোগিতা
বর্তমানে Altroz-এর দাম শুরু ৬.৬৫ লক্ষ টাকা থেকে, এবং পৌছাচ্ছে ১১.৩০ লক্ষ টাকায় (এক্স-শোরুম)। নতুন ফিচার ও ডিজাইনের জন্য ফেসলিফ্ট ভার্সনে দাম কিছুটা বাড়তে পারে। বাজারে এই গাড়ির মূল প্রতিদ্বন্দ্বী হবে Maruti Suzuki Baleno, Hyundai i20 এবং Toyota Glanza।
যদি আপনি খোঁজেন একটি স্টাইলিশ, ফিচার-প্যাকড ও নিরাপদ হ্যাচব্যাক, তবে Tata Altroz Facelift আপনার জন্য এক দুর্দান্ত বিকল্প হতে পারে। Tata-র ৫ স্টার সেফটি রেটিং, আধুনিক ডিজাইন আর স্মার্ট ফিচার দিয়ে এটি এখন বাজারে অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকতে তৈরি।