Skoda Kylaq: নতুন এই SUV নিয়ে উন্মাদনা তুঙ্গে! লঞ্চের আগেই ফাঁস তথ্য   

Feature T&L

Skoda India তাদের প্রতীক্ষিত সাব-4m SUV Kylaq আগামী 6 নভেম্বর গ্লোবাল লঞ্চ করবে। প্রতিযোগিতামূলক দামে বাজারে আসার প্রতিশ্রুতি দিয়ে Kylaq সরাসরি চ্যালেঞ্জ জানাবে Tata Nexon, Maruti Brezza, Hyundai Venue এবং Kia Sonet –এর মতো জনপ্রিয় গাড়িগুলিকে।

ডিজাইন

Skoda-র পরিচিত গ্রিল, Sharp LED হেডলাইট ও টেইললাইট, এবং কালো 17 ইঞ্চি Alloy Wheel গাড়িটিকে আকর্ষণীয় লুক দিয়েছে। MQB-A0-IN প্ল্যাটফর্মে নির্মিত এই গাড়ি, কুশাক এবং স্লাভিয়ার সঙ্গে মিল রেখে ছোট শহর এবং হাইওয়ে উভয়ের জন্যই উপযুক্ত। গাড়ির দৈর্ঘ্য 3,995 mm এবং Wheel base 2566 mm, যা কমপ্যাক্ট হলেও বড় গাড়ির অনুভূতি দেয়।

গাড়ির ইন্টেরিওর

ইন্টেরিয়র সম্পূর্ণ দেখা না গেলেও, কিছু অংশ KushaqSlaviaর মতো। ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, 6 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, এবং পেছনের যাত্রীদের জন্য যথেষ্ট লেগরুম রয়েছে। আরও আরাম দিতে সেন্টার আর্মরেস্ট, এসি ভেন্ট, এবং USB-C চার্জিং পোর্ট রাখা হয়েছে। সিঙ্গেল-প্যান সানরুফ এবং ওয়্যারলেস চার্জারও অন্তর্ভুক্ত।

ড্রাইভিং পারফরম্যান্স

Kylaq-এর 1.0 লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন 114 Hp ও 178 Nm টর্ক উৎপন্ন করে। ম্যানুয়াল এবং অটোমেটিক দুটো সংস্করণই চমৎকার পারফরম্যান্স দেয়। ম্যানুয়াল ভার্সনের তুলনায় অটোমেটিক ভেরিয়েন্ট আরও আরামদায়ক ও ঝামেলাবিহীন ড্রাইভিং অভিজ্ঞতা দিতে সক্ষম।

সুরক্ষা ও নিরাপত্তা

25 টিরও বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত রয়েছে, যার মধ্যে 6 টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল, ABS, EBD, ISOFIX অ্যাঙ্কর উল্লেখযোগ্য। ব্রেকিং পরীক্ষা চলাকালীন গাড়িটি দ্রুত থেমে যাওয়ার ক্ষমতা দেখিয়েছে, আর সাসপেনশন ভারসাম্যপূর্ণ, যা ভারতীয় রাস্তার জন্য উপযুক্ত

Skoda Kylaq সাব-4m সেগমেন্টে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে। দাম ও বৈশিষ্ট্যের সমন্বয়ে এটি NexonVenue-র মতো গাড়িকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে।

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!