বেঙ্গালুরু-ভিত্তিক ইলেকট্রিক যানবাহন নির্মাতা Oben Electric সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেল Rorr EZ লঞ্চ করেছে, যার দাম শুরু হচ্ছে ₹89,999 থেকে। শহরের যাতায়াতের জন্য পরিকল্পিত এই বাইকটি তিনটি ব্যাটারি কনফিগারেশনে উপলব্ধ – 2.6 kWh, 3.4 kWh, এবং 4.4 kWh।
Rorr EZ–এর লক্ষ্য হল শহরের ভিড়ে সহজে এবং সাশ্রয়ী মূল্যে যাতায়াতের ব্যবস্থা করা। বিশেষভাবে ডিজাইন করা এই বাইকটিতে আছে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক দাম যা শহুরে যাতায়াতকে আরামদায়ক করে তোলে। মাত্র ₹2,999 টাকায় বুকিং করা যাবে এবং দ্রুত ডেলিভারির সুবিধাও পাওয়া যাবে Oben Electric–এর স্টোর থেকে।
ডিজাইন ও পারফরম্যান্স
Rorr EZ বাইকটি ট্র্যাডিশনাল মোটরসাইকেলের মতো ক্লাচ সমস্যাসহ বিভিন্ন জটিলতা দূর করে এবং কম মেইনটেন্যান্সে চলে। Oben-এর নিজস্ব ARX ফ্রেমওয়ার্ক এবং নতুন LED ডিসপ্লে-এর সাহায্যে রাইডার সহজে বাইকের সমস্ত তথ্য জানতে পারেন।
Oben Electric এর উচ্চ ক্ষমতাসম্পন্ন LFP ব্যাটারি প্রযুক্তির উপর ভিত্তি করে Rorr EZ চালিত হয়, যা দীর্ঘস্থায়ী ও নিরাপদ। বাইকটি সর্বাধিক 95 কিমি/ঘন্টা গতি এবং 0-40 কিমি/ঘন্টা গতি তুলতে পারে মাত্র 3.3 সেকেন্ডে। সম্পূর্ণ চার্জে এটি 175 কিমি (IDC) পর্যন্ত চলতে পারে এবং 45 মিনিটে 80% চার্জ সম্পন্ন হয়।
Rorr EZ–এর তিনটি ড্রাইভিং মোড – Echo, City, এবং Havoc। এছাড়াও, নিরাপত্তা বাড়াতে UBA, Geo-Fencing, Theft Protection, এবং DAS ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বাইকটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে – Electro Amber, Surge Cyan, Lumina Green, এবং Photon White।
EMI সুবিধা ও After Sale পরিষেবা
প্রতিমাসে মাত্র ₹2,200 টাকায় EMI সুবিধায় পাওয়া যাবে Rorr EZ, এবং After Sale Service ও 5 বছরের ওয়ারেন্টির সুবিধাও থাকবে Oben Care প্যাকেজের মাধ্যমে। এছাড়াও, আগামী কয়েক মাসে Oben Electric ভারতজুড়ে আরও 60 টি নতুন শোরুম চালু করবে বলে ঘোষণা করেছে।
Oben Electric-এর প্রতিষ্ঠাতা ও CEO মধুমিতা আগরওয়াল বলেন, “ভারতে ইলেকট্রিক বাইকের বিপ্লব আনতে আমরা আরও এক ধাপ এগিয়েছি।”