সামনে এল নতুন Honda Passport SUV, আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তির মেলবন্ধন

Feature T&L

Honda সম্প্রতি চতুর্থ প্রজন্মের Passport SUV উন্মোচন করেছে, যা আগের মডেলের তুলনায় বড় এবং আরও শক্তপোক্ত। এই নতুন মডেলে একটি অফ-রোড ফোকাসড TrailSport ভ্যারিয়েন্টও রয়েছে, যা এটিকে আরও মজবুত এবং যেকোনো রাস্তায় চলার উপযোগী হিসেবে গড়ে তুলেছে।

নতুন ডিজাইনে পরিবর্তন

নতুন Passport SUV তার আগের ক্রসওভার লুক বদলে আরও স্কাল্পটেড এবং শক্তপোক্ত ডিজাইন পেয়েছে। সামনে রয়েছে বড় আয়তাকার হেডল্যাম্প, ফ্ল্যাট ক্ল্যামশেল হুডের উপর কালো হুড স্কুপ, এবং দুটি স্লাট সমৃদ্ধ লম্বাটে গ্রিল, যার ঠিক মাঝখানে বড় Honda লোগো। বাম্পারের উপরের অংশে একটি প্রশস্ত এয়ার ড্যাম এবং নিচে Faux অ্যালুমিনিয়ামের স্কিড প্লেট রয়েছে।

সাইড প্রোফাইলে রয়েছে প্লাস্টিক ক্ল্যাডিং, ব্ল্যাক ডোর হ্যান্ডেল এবং সামান্য ফ্লেয়ার করা ফেন্ডার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মডেলের তুলনায় বেশি, যা ভালো অ্যাপ্রোচ অ্যাঙ্গেল নিশ্চিত করে। গাড়িটিতে 18 ইঞ্চি Alloy Wheel এবং 31 ইঞ্চির  টায়ার রয়েছে। পিছনের দিকে রয়েছে ওয়্রাপঅ্যারাউন্ড উইন্ডস্ক্রিন, কালো ট্রিম এবং চাংকি বাম্পার।

নতুন ডিজাইনের ইন্টেরিয়র

নতুন Honda Passport-এর অভ্যন্তরীণ ডিজাইন আকর্ষণীয়। ড্যাশবোর্ডে রয়েছে  12.4 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, যা অফ-রোড স্পেসিফিক তথ্যও প্রদর্শন করতে পারে। এছাড়াও রয়েছে 10.2 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ADAS স্যুইট।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

এই SUV-এ রয়েছে 3.5 লিটার V6 পেট্রল ইঞ্জিন, যা 285 Hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটি 10 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত। অফ-রোডে ফোকাসড TrailSport ভ্যারিয়েন্টে রয়েছে বিশেষ সাসপেনশন।

এই Passport SUV শুধুমাত্র উত্তর আমেরিকান বাজারের জন্য, তাই এটি ভারতে আসছে না। তবে ভারতীয় বাজারের জন্য Honda আগামী 4 ডিসেম্বর, 2024-এ নতুন Amaze Sedan লঞ্চ করার পরিকল্পনা করেছে।

এই মুহূর্তে

ভারতে আসছে Realme 16x 5G: চমক হিসেবে থাকছে ৭,০০০mAh ব্যাটারি!

এবার হোয়াটসঅ্যাপ ওয়েবেও মিলবে ভয়েস ও ভিডিও কল! মোবাইল অ্যাপের সব সুবিধা ব্রাউজারে

আসছে Oppo A7-series! লঞ্চের আগেই ফাঁস হল সম্পূর্ণ স্পেসিফিকেশন

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা