নতুন রূপে আসছে New Hero Destini 125! লঞ্চের আগেই ফাঁস স্পেসিফিকেশন

Feature T&L

Hero MotoCorp তাদের আসন্ন Destini 125 স্কুটারের জন্য দুটি টিজার প্রকাশ করেছে, যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। 2018 সালে প্রথমবার লঞ্চ হওয়ার পর, এবছর মডেলটিতে বড় ধরনের আপডেট আসছে।

টিজারগুলি থেকে জানা গেছে, Destini 125 নতুন কসমেটিক পরিবর্তন নিয়ে আসবে। স্কুটারটিতে থাকবে squared-off LED হেডলাইট, সঙ্গে ডে-টাইম রানিং লাইট (DRL)। এছাড়াও সামনের ইন্ডিকেটরের অবস্থান পরিবর্তন করা হয়েছে, লম্বা সিট এবং ব্রোঞ্জ ফিনিশের আকর্ষণীয় অ্যাকসেন্ট যোগ করা হয়েছে।

স্কুটারটির পিছনের দিকে রয়েছে আরও পাতলা LED টেইললাইট, আলাদা করে ইন্ডিকেটর, এবং XTEC ভ্যারিয়েন্টে যাত্রীদের জন্য সিটের পিছনে ব্যাকরেস্ট যুক্ত করা হয়েছে। এছাড়াও, Digital Display এবং Bluetooth connectivity-র সুবিধা থাকবে এই ভ্যারিয়েন্টে।

স্কুটারটির সাসপেনশনের জন্য telescopic fork এবং monoshock যুক্ত করা হয়েছে। এছাড়াও 12 ইঞ্চির অ্যালয় চাকা এবং সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকতে পারে, যা সম্ভবত উচ্চতর ভ্যারিয়েন্টগুলির জন্য বরাদ্দ থাকবে।

বর্তমান মডেলটিতে রয়েছে air-cooled, 124.6cc, single-cylinder ইঞ্জিন, যা 9.1 BHP শক্তি এবং 10.4 NM  টর্ক উৎপাদন করে। তবে নতুন মডেলে ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হবে কিনা, তা এখনো জানা যায়নি।

Destini 125  স্কুটারটির নতুন আপডেটগুলি ব্যবহারকারীদের জন্য কতটা কার্যকর প্রমাণিত হয়, সেটাই দেখার বিষয়।

এই মুহূর্তে

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পর মেটার বড় পদক্ষেপ: ৭০০০ কর্মীকে নতুন AI টিমের পুনর্গঠন

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই