পাল্টি খেল Samsung! Gemini ছেড়ে OpenAI ও Perplexity-এর দিকে ঝুঁকছে সংস্থা

Samsung

২০২৬ সালের শুরুর দিকে লঞ্চ হতে চলা Samsung Galaxy S26 সিরিজ ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। এবার সংস্থার এক শীর্ষ কর্তার মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলল—Google-এর Gemini AI হয়তো বাদ পড়তে চলেছে, তার বদলে আসতে পারে OpenAI কিংবা Perplexity-এর মতো প্রতিদ্বন্দ্বী সংস্থার AI ফিচার!

Samsung Mobile eXperience বিভাগের প্রেসিডেন্ট ও COO চোই ওনজুন সম্প্রতি ব্লুমবার্গ নিউজ-কে জানিয়েছেন, আমরা একাধিক AI এজেন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছি। যেই এজেন্ট আমাদের ব্যবহারকারীদের সেরা সুবিধা দিতে পারবে, আমরা তাদেরকেই অগ্রাধিকার দেব।”

Perplexity-র সঙ্গে গাঁটছড়া? AI-বেসড OS-ও আসছে?

বিশেষজ্ঞদের মতে, Perplexity নামটি এখন Samsung-এর আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের AI সার্চ ইঞ্জিন ইতিমধ্যেই নজর কেড়েছে বাজারে। শোনা যাচ্ছে, Samsung Internet Browser এবং Bixby Voice Assistant-এ গভীরভাবে Perplexity-এর টেকনোলজি ইন্টিগ্রেট করা হতে পারে। এমনকি একটি “AI-infused Operating System” এবং স্বাধীন “AI Agents App”-এর পরিকল্পনাও রয়েছে, যেখানে ব্যবহারকারীরা ChatGPT, Google Gemini কিংবা অন্য AI বেছে নিতে পারবেন।

হার্ডওয়্যারে ধোঁয়াশা: Exynos না Snapdragon?

সফটওয়্যারে বড় পরিবর্তনের পাশাপাশি Galaxy S26-এর প্রসেসর নিয়েও জল্পনা তুঙ্গে। ব্লুমবার্গ জানাচ্ছে, এখনো ঠিক করা হয়নি যে Samsung নিজেদের তৈরি Exynos 2600 ব্যবহার করবে, নাকি আসন্ন Qualcomm Snapdragon 8 Elite 2, (যার ঘোষণা হতে পারে সেপ্টেম্বরেই)। মনে করিয়ে দিই, সদ্য লঞ্চ হওয়া Galaxy Z Fold 7-এ ছিল Snapdragon Elite চিপ, আর Galaxy Z Flip 7-এ ছিল Exynos, ফলে অঞ্চলভিত্তিক চিপ ব্যবহারের পথেই হয়তো এগোচ্ছে Samsung।

এবার প্রতিদ্বন্দ্বী Apple!

২০২৬ সালেই বাজারে আসতে পারে Apple-এর প্রথম foldable iPhone। বিশেষত্ব? ‘Crease-free’ ডিসপ্লে—যেটি সরবরাহ করবে Samsung Display-ই! তাই একদিকে সফটওয়্যারে প্রতিদ্বন্দ্বিতা, অপরদিকে হার্ডওয়্যারে সহযোগিতা – এ যেন প্রযুক্তির দুনিয়ায় এক জটিল সম্পর্কের গল্প!

সব মিলিয়ে ২০২৬ সালের শুরুতে Samsung Galaxy S26 যে শুধু ডিজাইনে নয়, সফটওয়্যার ও হার্ডওয়্যারে একেবারে নতুন দিশা দেখাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই মুহূর্তে

ভারত-মার্কিন যুগলবন্দী: সুরক্ষিত হচ্ছে সমুদ্রের তলদেশের কেবল, বিশ্ব ডিজিটাল হাবের পথে ভারত

লেনোভো গুগলবুক ১৫-এর স্পেকস ফাঁস: চড়া দামে আসছে নতুন ল্যাপটপ, ম্যাকবুককে টক্কর দেওয়ার প্রস্তুতি!

আইফোন ১৮-এর উন্মাদনার পর! অক্টোবর ২০২৬-এ অ্যাপলের ৭টি নতুন পণ্যের ঝড় আসছে?

Flipkart Big Billion Days Sale-এর তারিখ ফাঁস! জানুন অফার ও ডিসকাউন্টের খুঁটিনাটি