Glance এবার অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে পুরো বদলে দিতে চলেছে। May 22, বৃহস্পতিবার তারা লঞ্চ করল এক নতুন AI-অ্যাপ Glance AI। এই অ্যাপ ব্যবহার করে আপনি শুধুই প্রোডাক্ট সার্চ করতে পারবেন না, বরং পাবেন নিজের ছবি ব্যবহার করে ভার্চুয়াল ট্রাই-অন এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সাজেস্ট করা স্টাইল।
কি রয়েছে Glance AI-এ?
Glance AI-কে বলা হচ্ছে Glance-এর এখন পর্যন্ত সবচেয়ে উন্নত AI প্ল্যাটফর্ম। এই অ্যাপটি পাওয়া যাচ্ছে Google Play Store এবং Apple App Store-এ। এটি আর সাধারণ ই-কমার্স সাইটের মতো নয়, যেখানে আপনাকে নিজের থেকেই খুঁজে নিতে হয় পছন্দের প্রোডাক্ট, বরং এখানে আপনি পাবেন “inspiration-led discovery experience” – অর্থাৎ আপনি কি দেখতে চান, তা আগে থেকে অনুমান করে সাজেস্ট করবে অ্যাপটি।
কিভাবে কাজ করে?
এই অ্যাপে আপনি চাইলে একটি selfie তুলুন, অথবা আগে থেকে স্টোর করা কোনো ছবি আপলোড করুন। এরপর অ্যাপটি আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন আইটেম দেখাবে – আর আপনি নিজেই দেখতে পাবেন, সেই পোশাকটি আপনার গায়ে কেমন দেখাবে! সবকিছুই AI-generated, আর প্রতিটি সাজেশন তৈরি হয় real-time-এ, 400+ ব্র্যান্ড এর প্রোডাক্ট দিয়ে।
যে স্টাইলগুলো আপনার ভালো লাগবে, সেগুলো wallpaper হিসেবেও ব্যবহার করা যাবে। অ্যাপটি এখন শুধু fashion-এর উপর ফোকাস করছে, তবে খুব শিগগিরই accessories, beauty, এবং travel ক্যাটেগরিতেও এই পরিষেবা চালু করবে বলে খবর।
AI বদলে দিচ্ছে ফ্যাশন
Glance-এর Founder & CEO নবীন তেওয়ারি বলেন, “ইন্টারনেটের রূপ বদলে যাচ্ছে — এখন কনটেন্ট কেবল কিউরেটেড ফিড নয়, বরং AI-generated reality। আমরা চাই Glance AI–এর মাধ্যমে মানুষের কেনাকাটার ধরণই বদলে যাক। সার্চ নয়, অনুপ্রেরণাই হোক কেনাকাটার চালিকা শক্তি।”
এই Google-backed সংস্থাটি এখন কাজ করছে Android ফোন নির্মাতা এবং টেলিকম কোম্পানি-দের সঙ্গে, যাতে ভবিষ্যতে আপনার ফোন কিংবা smart TV-ও হয়ে উঠতে পারে AI চালিত শপিং প্ল্যাটফর্ম।
যারা ফ্যাশনে আপ-টু-ডেট থাকতে চান, অথচ নিজেকে কিভাবে নতুন স্টাইলের খোঁজ করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন — তাদের জন্য Glance AI হতে চলেছে এক অসাধারণ বন্ধু। আর যদি ভবিষ্যতের অনলাইন শপিং অভিজ্ঞতার এক ঝলক পেতে চান, তাহলে এখনই ট্রাই করে দেখুন Glance AI।